নতুন সনাক্ত ১ জন
সিলেটে করোনা আক্রান্ত ২৬ জন, মারা গেছেন ২ জন
সিলেটে গেল ২৪ ঘন্টায় আরও একজন করোনা আক্রান্ত রোগী সনাক্ত হয়েছেন। শুক্রবার (৪ জুলাই) সকাল ১০টা থেকে পূর্ববর্তী ২৪ ঘন্টায় নমুনা পরীক্ষায় আরও একজনের করোনা সনাক্ত হয়েছে। এ নিয়ে সিলেটে করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ২৬ জনে। সিলেট বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তর সূত্র বিষয়টি নিশ্চিত করেছে।
সিলেট বিভাগীয় স্বাস্থ্য অফিস জানায়, গেল ২৪ ঘন্টা ২২ জনের নমুনা পরীক্ষা করা হয়েছিল। এর মধ্যে করোনা সনাক্ত হয়েছেন ১ জন। এখন পর্যন্ত আক্রান্ত সনাক্ত হওয়া ২৬ জনের মধ্যে ৪ জন হাসপাতালে ভর্তি আছেন। এই চারজনের সবাই সিলেট শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে চিকিৎসাধীন। বাকিরা বাসা-বাড়িতে ফিরে গেছেন। তাছাড়া সিলেটে করোনা আক্রান্ত হয়ে দুইজন মারা গেছেন। দুইজনই শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। তারা বয়স্ক ও বিভিন্ন রোগে ভূগছিলেন।
নীরব চাকলাদার
মন্তব্য করুন: