বিয়ানীবাজারে ইয়াবাসহ স্বামী-স্ত্রী আটক
সিলেটের বিয়ানীবাজারে পুলিশের বিশেষ অভিযানে ১৮০ পিস ইয়াবা ট্যাবলেটসহ স্বামী-স্ত্রী দুজনকে আটক করা হয়েছে।
মঙ্গলবার ২৭ জানুয়ারি বিকেলে বিয়ানীবাজার পৌরসভার দাসগ্রাম এলাকায় অভিযান চালিয়ে তাঁদের আটক করে বিয়ানীবাজার থানা–পুলিশ।
আটক ব্যক্তিরা হলেন মো. সাদিকুল আলম শামীম (৩৫) ও তাঁর স্ত্রী জোসনা বেগম (৩৩)। তাঁরা দুজনই দাসগ্রাম এলাকার বাসিন্দা।
পুলিশ সূত্র জানায়, অভিযানের সময় তাঁদের কাছ থেকে ১৮০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তিরা দীর্ঘদিন ধরে মাদক কারবারের সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন।
বিয়ানীবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ওমর ফারুক বলেন, আটক ব্যক্তিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। পরে পুলিশ পাহারায় তাঁদের আদালতে পাঠানো হয়।
তাহির আহমদ
মন্তব্য করুন: