জকিগঞ্জে হাওরে মিলল আগুনে পোড়ানো দড়িবাঁধা লাশ
Led Bottom Ad

জকিগঞ্জে হাওরে মিলল আগুনে পোড়ানো দড়িবাঁধা লাশ

নিজস্ব প্রতিনিধি, জকিগঞ্জ

০৩/০২/২০২৬ ১৮:২০:৫৭

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

​সিলেটের জকিগঞ্জে হাওর থেকে অজ্ঞাতপরিচয় এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মরদেহের শরীরে আগুনের পোড়া চিহ্ন এবং গলায় দড়ি প্যাঁচানো থাকায় ঘটনাটিকে ‘পরিকল্পিত হত্যাকাণ্ড’ বলে ধারণা করছে স্থানীয়রা ও পুলিশ।

​মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার সুলতানপুর ইউনিয়নের সাতঘরি ও বিলপার এলাকার মধ্যবর্তী কোনারবন্দ হাওরে মরদেহটি পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। পরে খবর পেয়ে জকিগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশটি উদ্ধার করে।

​প্রত্যক্ষদর্শীরা জানান, আনুমানিক মধ্যবয়সী ওই ব্যক্তির শরীরের বিভিন্ন অংশ আগুনে ঝলসানো। নিহতের গলায় শক্ত করে দড়ি প্যাঁচানো ছিল। এছাড়া লাশের পাশেই একটি লবণের প্যাকেট পাওয়া গেছে, যা নিয়ে এলাকায় রহস্যের সৃষ্টি হয়েছে। স্থানীয়দের ধারণা, অন্য কোথাও হত্যার পর পরিচয় গোপন ও আলামত নষ্ট করতে মরদেহটি নির্জন হাওরে ফেলে আগুন ধরিয়ে দেওয়া হয়েছে।

​জকিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, “আমরা খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করেছি। মরদেহের শরীরে আঘাত ও পোড়া চিহ্ন রয়েছে। এটি হত্যাকাণ্ড কি না, তা নিশ্চিত হতে তদন্ত চলছে। লাশের পরিচয় শনাক্তের জন্য সব ধরনের প্রযুক্তিগত সহায়তা নেওয়া হচ্ছে।”

এ রহমান

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad