জকিগঞ্জ–কানাইঘাটের ১৫৮ ভোটকেন্দ্রে সিসি ক্যামেরা স্থাপন
Led Bottom Ad

নিশ্ছিদ্র নিরাপত্তার প্রস্তুতি

জকিগঞ্জ–কানাইঘাটের ১৫৮ ভোটকেন্দ্রে সিসি ক্যামেরা স্থাপন

নিজস্ব প্রতিনিধি, জকিগঞ্জ

০৪/০২/২০২৬ ২১:০৩:৪৯

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

​আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষভাবে সম্পন্ন করতে সিলেট-৫ (জকিগঞ্জ-কানাইঘাট) আসনের ১৫৮টি ভোটকেন্দ্রকে সিসি ক্যামেরার আওতায় নিয়ে আসা হয়েছে। যেকোনো ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলা এবং ভোট জালিয়াতি রোধে নির্বাচন কমিশনের নির্দেশনা অনুযায়ী এই পদক্ষেপ নিয়েছে স্থানীয় প্রশাসন।

​সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, জকিগঞ্জ উপজেলার ৭৭টি এবং কানাইঘাট উপজেলার ৮১টি ভোটকেন্দ্রে ইতোমধ্যে সিসি ক্যামেরা স্থাপনের কাজ সম্পন্ন হয়েছে। প্রতিটি কেন্দ্রের কার্যক্রম সরাসরি ও সার্বক্ষণিক মনিটরিং করা হবে।

​জকিগঞ্জের সহকারী রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মাসুদুর রহমান জানান, “নির্বাচন কমিশনের নির্দেশনা মোতাবেক সবকটি কেন্দ্রে সিসি ক্যামেরা বসানো হয়েছে। ভোটকেন্দ্রের ভেতরে এবং বাইরে গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে বিশেষ নজরদারি থাকবে। এছাড়া পুলিশের পাশাপাশি বিশেষ নজরদারির জন্য অতিরিক্ত টিমের ব্যবস্থা করা হয়েছে।”

​একই তথ্য নিশ্চিত করে কানাইঘাট উপজেলার সহকারী রিটার্নিং কর্মকর্তা ও ইউএনও মো. মেহদী হাসান শাকিল বলেন, “কানাইঘাটের ৮১টি কেন্দ্রকে প্রযুক্তির আওতায় আনা হয়েছে। উৎসবমুখর পরিবেশে ভোটাররা যাতে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেন, সেজন্য আমরা সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছি।”

এ রহমান

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad