পাকিস্তানের প্রধানমন্ত্রীকে আসিফ নজরুলের ধন্যবাদ
Led Bottom Ad

পাকিস্তানের প্রধানমন্ত্রীকে আসিফ নজরুলের ধন্যবাদ

প্রথম ডেস্ক

০৫/০২/২০২৬ ১৫:০৪:০৩

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপ ইস্যুতে বাংলাদেশের পাশে দাঁড়ানোয় পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফের প্রতি বিশেষ ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেছেন বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল।


বুধবার (৪ ফেব্রুয়ারি) পাকিস্তানের প্রধানমন্ত্রী তাঁর মন্ত্রিসভার বৈঠকে বাংলাদেশের প্রতি সংহতি জানিয়ে ভারতের বিপক্ষে ম্যাচ বর্জনের ঘোষণা দেওয়ার পর বৃহস্পতি বার (৫ ফেব্রুয়ারি) সকাল ১০ টা ১৩ মিনিটে এক ফেসবুক পোস্টে আসিফ নজরুল এই প্রতিক্রিয়া জানান।


পোস্টে আসিফ নজরুল লিখেছেন, “ধন্যবাদ পাকিস্তান। পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ বলেছেন, বাংলাদেশকে টি–টোয়েন্টি বিশ্বকাপ থেকে বাদ দেওয়ার প্রতিবাদে তার দেশ ভারত–ম্যাচ বয়কটের সিদ্ধান্ত নিয়েছে।”


ক্রীড়া উপদেষ্টা আরও উল্লেখ করেন, “বুধবার মন্ত্রীসভার সদস্যদের তিনি (শেহবাজ শরীফ) বলেন, ‘আমরা ভারতের বিপক্ষে ম্যাচ খেলব না। কারণ খেলার মাঠে কোনো রাজনীতি থাকা উচিৎ নয়। আমরা খুব ভেবেচিন্তে এই সিদ্ধান্ত নিয়েছি। আমাদের সম্পূর্ণভাবে বাংলাদেশের পাশে দাঁড়ানো উচিত। আমি মনে করি এটি খুবই উপযুক্ত সিদ্ধান্ত’।”


উল্লেখ্য, নিরাপত্তা ইস্যুতে আইসিসির বিতর্কিত সিদ্ধান্তের প্রতিবাদে বাংলাদেশ এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নিচ্ছে না। আইসিসির এই সিদ্ধান্তের প্রতিবাদে পাকিস্তানও কঠোর অবস্থান নিয়েছে। পাকিস্তান স্পষ্ট জানিয়ে দিয়েছে, বাংলাদেশের প্রতি সংহতি জানিয়ে তারা ভারতের বিপক্ষে বহুল প্রতিক্ষিত হাই-ভোল্টেজ ম্যাচে মাঠে নামবে না। পাকিস্তানের এই অনড় অবস্থানের কারণে আইসিসি কয়েক হাজার কোটি টাকা লোকসানের মুখে পড়তে পারে বলে ধারণা করা হচ্ছে।


এর আগে পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ তাঁর মন্ত্রিসভার বৈঠকে ব্যাখ্যা দেন যে, ক্রীড়াঙ্গনে রাজনীতির কোনো স্থান থাকা উচিত নয় এবং বাংলাদেশের প্রতি অবিচারের প্রতিবাদে পাকিস্তান এই যৌক্তিক অবস্থান গ্রহণ করেছে।

তাহির আহমদ

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad