সিলেটে ভোটের মাঠে সরব প্রবাসীরা: ধানের শীষের পক্ষে শতাধিক নেতার গণসংযোগ
Led Bottom Ad

সিলেটে ভোটের মাঠে সরব প্রবাসীরা: ধানের শীষের পক্ষে শতাধিক নেতার গণসংযোগ

প্রথম সিলেট প্রতিবেদন

০৭/০২/২০২৬ ১১:৫১:০০

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে সিলেট ও মৌলভীবাজারে ভোটের আমেজে যোগ হয়েছে নতুন মাত্রা। নির্বাচনি প্রচার-প্রচারণায় শুধু স্থানীয় নেতাকর্মীরাই নন, সরাসরি মাঠে নেমেছেন বিপুলসংখ্যক প্রবাসী। বিশেষ করে বিএনপি ঘরানার কয়েকশ প্রবাসী নেতা ইতিমধ্যে দেশে ফিরে নিজ নিজ আসনে দলীয় প্রার্থীর পক্ষে রাতদিন গণসংযোগ করছেন। প্রবাসী অধ্যুষিত এই জনপদে তাঁদের পদচারণা নির্বাচনি আমেজকে উৎসবে পরিণত করেছে।

সরেজমিনে দেখা গেছে, মৌলভীবাজার-৩ (সদর-রাজনগর) আসনে বিএনপি মনোনীত প্রার্থী ও সাবেক অর্থমন্ত্রী এম সাইফুর রহমানের ছেলে এম নাসের রহমানের পক্ষে প্রচারণায় অংশ নিতে অর্ধশতাধিক প্রবাসী নেতা দেশে ফিরেছেন। যুক্তরাজ্য ও কানাডাসহ বিশ্বের বিভিন্ন দেশ থেকে আসা এসব নেতা ধানের শীষের লিফলেট হাতে ভোটারদের দ্বারে দ্বারে যাচ্ছেন। এদের মধ্যে রয়েছেন বিএনপির চেয়ারম্যানের উপদেষ্টা মাহিদুর রহমান, ফয়সল আহমদ চৌধুরী, অদুদ আলম এবং যুক্তরাজ্য স্বেচ্ছাসেবক দলের সভাপতি নাসির আহমদ শাহীনসহ আরও অনেকে।

কানাডা প্রবাসী জাতীয়তাবাদী ঐক্যফোরামের সদস্য সচিব সুহেলুজ্জামান খান সমকালকে বলেন, “দীর্ঘ ১৬ বছর পর দেশে একটি মুক্ত পরিবেশে ভোটাধিকার প্রয়োগের সুযোগ তৈরি হয়েছে। আগামীর বাংলাদেশ গড়তে আমরা প্রবাস থেকে ছুটে এসেছি ধানের শীষের বিজয় নিশ্চিত করতে।”

এদিকে সিলেট-৩ (দক্ষিণ সুরমা, ফেঞ্চুগঞ্জ ও বালাগঞ্জ) আসনেও একই চিত্র দেখা গেছে। এই আসনে বিএনপির প্রার্থী ও যুক্তরাজ্য বিএনপির সাবেক উপদেষ্টা আব্দুল মালিকের পক্ষে প্রচারণায় নেমেছেন কয়েক ডজন প্রবাসী নেতা। ১৯ বছর পর দেশে ফেরা আব্দুল মালিককে ঘিরে স্থানীয় নেতাকর্মী ও প্রবাসীদের মধ্যে ব্যাপক উৎসাহ দেখা যাচ্ছে।

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, মৌলভীবাজার-৩ আসনে ১১ দলীয় জোটের প্রার্থী ও জামায়াত সমর্থিত প্রার্থীর মধ্যে ভোট বিভক্তির সম্ভাবনা তৈরি হওয়ায় এম নাসের রহমান সুবিধাজনক অবস্থানে রয়েছেন। এই সুযোগকে কাজে লাগিয়ে প্রবাসীরা তাঁর প্রচারণাকে আরও গতিশীল করছেন।

মৌলভীবাজার জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মিজানুর রহমান ভিপি মিজান বলেন, “প্রবাসীদের এই স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ শুধু বিএনপির শক্তিবৃদ্ধিই করেনি, বরং সাধারণ ভোটারদের মধ্যেও উদ্দীপনা সৃষ্টি করেছে। প্রতিদিন শহর থেকে গ্রামে প্রবাসীদের নিয়ে আমরা গণসংযোগ চালাচ্ছি।”


এ রহমান

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad