জৈন্তাপুরে র‍্যাব ও সেনাবাহিনীর যৌথ অভিযানে এয়ারগান উদ্ধার
Led Bottom Ad

জৈন্তাপুরে র‍্যাব ও সেনাবাহিনীর যৌথ অভিযানে এয়ারগান উদ্ধার

নিজস্ব প্রতিনিধি, জৈন্তাপুর

০৭/০২/২০২৬ ১৮:২২:১৬

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

সিলেটের জৈন্তাপুর উপজেলার চিকনাগুল এলাকা থেকে একটি এয়ারগান উদ্ধার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)-৯ ও বাংলাদেশ সেনাবাহিনী। শুক্রবার (৭ ফেব্রুয়ারি) গভীর রাতে যৌথ অভিযানে অস্ত্রটি উদ্ধার করা হয়।


র‍্যাব-৯ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, জৈন্তাপুর থানাধীন চিকনাগুল এলাকার একটি জঙ্গলের আশপাশে একটি এয়ারগান পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে। পরে রাত আনুমানিক ২টা ২০ মিনিটে র‍্যাব-৯ সদর কোম্পানি, সিলেট এবং সেনাবাহিনীর একটি যৌথ দল সেখানে অভিযান চালায়। তল্লাশির একপর্যায়ে জঙ্গলের ভেতর থেকে পরিত্যক্ত অবস্থায় এয়ারগানটি উদ্ধার করা হয়।


তবে এ ঘটনায় কাউকে শনাক্ত বা আটক করা যায়নি।


র‍্যাব-৯–এর মিডিয়া কর্মকর্তা অতিরিক্ত পুলিশ সুপার কে. এম. শহিদুল ইসলাম সোহাগ বলেন, আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে র‍্যাব ও সেনাবাহিনীর যৌথ গোয়েন্দা তৎপরতা ও অভিযান অব্যাহত রয়েছে। উদ্ধার করা এয়ারগানটির উৎস এবং এর সঙ্গে জড়িতদের শনাক্তে তদন্ত চলছে।


তিনি জানান, পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য উদ্ধার করা এয়ারগানটি সাধারণ ডায়েরির (জিডি) মাধ্যমে জৈন্তাপুর থানায় হস্তান্তর করা হয়েছে।


র‍্যাব জানিয়েছে, অপরাধ দমন ও জননিরাপত্তা নিশ্চিত করতে এ ধরনের অভিযান ভবিষ্যতেও চলবে।

ডি আর ডি

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad