জকিগঞ্জের মুলিকান্দিতে কীর্ত্তনের শেষ দিনে ভক্তদের ঢল
সিলেটের জকিগঞ্জ উপজেলার মুলিকান্দি গ্রাম সনাতন ধর্মাবলম্বীদের আবেগ ও ভক্তিতে মুখরিত হয়ে উঠেছে। আজ (৭ ফেব্রুয়ারি, শনিবার) মুলিকান্দি সার্বজনীন শ্রী শ্রী রাধা মদন গোপাল আশ্রমে ৩২তম প্রতিষ্ঠা বার্ষিকীর চব্বিশ প্রহরব্যাপী বার্ষিক কীর্ত্তন উৎসবের শেষ দিনে লাখ ভক্ত ঢল নেমেছে।
দুপুরের পর আশ্রম প্রাঙ্গণ ও আশপাশের এলাকা পরিণত হয় ভক্তিময় তীর্থভূমিতে। হরিনামের সুরে মুখরিত চারদিক, ঢাক-করতালের তালে তালে ভক্তরা নাচে এবং আত্মশুদ্ধির আনন্দে মেতে ওঠেন। দুপুরে মহাপ্রসাদ বিতরণ করা হয়, যেখানে ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাই একসাথে প্রসাদ গ্রহণ করে সম্প্রীতির উদাহরণ স্থাপন করেন।
উল্লেখ্য, কীর্ত্তন প্রথম দিন (৫ ফেব্রুয়ারি, বৃহস্পতিবার) ছিল ভক্তদের সমাগম কম। দ্বিতীয় দিন (৬ ফেব্রুয়ারি, শুক্রবার) আগমন বেড়েছে। আনুষ্ঠানিকভাবে হরিনাম যজ্ঞ শুরু হয়েছিল ৪ ফেব্রুয়ারি, বুধবার। দেশের বিভিন্ন জেলা ও উপজেলা থেকে আগত কীর্ত্তনীয়া দলগুলো নামসুধা বিতরণ করে আশ্রম প্রাঙ্গণকে ভক্তিময় পরিবেশে ভরিয়ে তুলেছেন।
কীর্ত্তনের শেষ দিন বিকাল ২টায় সিলেট-৫ (জকিগঞ্জ-কানাইঘাট) আসনের স্বতন্ত্র সংসদ সদস্য পদপ্রার্থী মামুনুর রশীদ চাকসু আগমন করেন। তাকে ফুল দিয়ে বরণ করা হয়। তিনি মন্দির পরিদর্শন করে আগত ভক্তদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন। কীর্ত্তনে ভক্তদের উপস্থিতি ছিল ব্যাপক।
আগামীকাল (৮ ফেব্রুয়ারি, রবিবার) সকালে দধির ভান্ড ভাঙার মধ্য দিয়ে তিনদিনের কীর্ত্তন শেষ হবে। তবে উৎসবের আমেজ পল্লীশ্রী এলাকায় আরও কয়েক দিন ধরে অনুভূত হবে।
তাহির আহমদ
মন্তব্য করুন: