সিলেটে চাঁদা দাবি ও প্রাণনাশের হুমকির অভিযোগ
Led Bottom Ad

থানায় ডায়েরি ভুক্তভোগী নারীর

সিলেটে চাঁদা দাবি ও প্রাণনাশের হুমকির অভিযোগ

প্রথম সিলেট প্রতিবেদন

০৯/০২/২০২৬ ২২:২৩:২৫

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

সিলেটে এক নারীকে চাঁদা দাবি ও প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় ভুক্তভোগী নারী সিলেট সদর (কোতোয়ালি) থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।


জিডি সূত্রে জানা যায়, ভুক্তভোগীর নাম মৈথিলী চৌধুরী (৩৪)। তিনি বর্তমানে সিলেট নগরের চালিবন্দর এলাকায় বসবাস করছেন। গত ৭ ফেব্রুয়ারি বিকেল পাঁচটার দিকে নগরের নয়াসড়ক এলাকার একটি বারবিকিউ রেস্টুরেন্টে অবস্থানকালে রিজন আহমেদ ও সুহেল মিয়া নামের দুই ব্যক্তি এবং তাঁদের সঙ্গে থাকা আরও একজন অজ্ঞাতনামা ব্যক্তি তাঁর কাছে চাঁদা দাবি করেন। এ সময় তাঁকে ঘিরে ধরে প্রাণনাশের হুমকি দেওয়া হয় বলে অভিযোগ করা হয়েছে।


জিডিতে উল্লেখ করা হয়, অভিযুক্তরা ভুক্তভোগীর ভাইয়ের কাছ থেকে টাকা পাওয়ার দাবি করেন। তাঁর ভাই বর্তমানে কানাডা প্রবাসী। ভুক্তভোগীর দাবি, ওই টাকা আগেই পরিশোধ করা হয়েছে। এরপরও অভিযুক্তরা পুনরায় একই টাকা দাবি করে এবং টাকা না দিলে হত্যার হুমকি দেয়।


এ ছাড়া এর আগেও অভিযুক্তরা সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক মেসেঞ্জারের মাধ্যমে অশ্লীল, ভীতিকর ও হুমকিমূলক বার্তা পাঠিয়েছেন বলে জিডিতে উল্লেখ করা হয়। ভুক্তভোগীর অভিযোগ, অভিযুক্তরা তাঁর চলাফেরা সম্পর্কে অবগত এবং যেকোনো সময় তাঁর ক্ষতি করতে পারে।


ঘটনার পর থেকে ভুক্তভোগী চরম আতঙ্ক ও নিরাপত্তাহীনতায় ভুগছেন বলে জিডিতে উল্লেখ করা হয়েছে। নিজের নিরাপত্তা নিশ্চিত করা এবং ভবিষ্যতে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য তিনি থানায় সাধারণ ডায়েরি করেছেন।


সিলেট সদর (কোতোয়ালি) থানার ডিউটি অফিসার জিডিটি গ্রহণের বিষয়টি নিশ্চিত করে বলেন, বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

মীর্জা ইকবাল

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad