মৃদু ভূমিকম্পে কাঁপল সিলেট
Led Bottom Ad

মৃদু ভূমিকম্পে কাঁপল সিলেট

প্রথম সিলেট প্রতিবেদন

১০/০২/২০২৬ ১৮:৫২:২৫

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

​আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে সিলেটজুড়ে যখন উৎসব ও উত্তেজনার আমেজ, ঠিক তখনই মৃদু ভূমিকম্পে কাঁপল পুরো অঞ্চল। মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৫টা ৩২ মিনিটে এই ভূকম্পন অনুভূত হয়।

ভূমিকম্প অধিদপ্তর সূত্রে জানা গেছে, রিকটার স্কেলে এই ভূমিকম্পের মাত্রা ছিল ৪.০। আবহাওয়া অধিদপ্তর জানায়, এ ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল সিলেটের গোয়াইনঘাট উপজেলায়।

ভূমিকম্পের মাত্রা ও স্থায়ীত্ব কম হওয়ায় তাৎক্ষণিকভাবে কোনো হতাহত বা ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। তবে ভূমিকম্প অনুভূত হওয়ার পর সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং অনেকেই ঘর থেকে বেরিয়ে আসেন।

বিশেষজ্ঞরা জানিয়েছেন, এবারের ভূমিকম্পের উৎপত্তিস্থল ভূমিকম্পের জন্য অত্যন্ত ঝুঁকিপূর্ণ অঞ্চল হিসেবে চিহ্নিত ডাউকি ফল্ট এলাকায়। এর আগে গত ১ ফেব্রুয়ারি ভোর ৪টার দিকে সিলেটসহ দেশের বিভিন্ন স্থানে ৩.০ মাত্রার মৃদু ভূমিকম্প অনুভূত হয়েছিল।

এ রহমান

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad