সিলেটের বালাগঞ্জে রাতে কেন্দ্রে এজেন্ট প্রবেশ ঘিরে উত্তেজনা
Led Bottom Ad

প্রিসাইডিং কর্মকর্তা মারধরের শিকার

সিলেটের বালাগঞ্জে রাতে কেন্দ্রে এজেন্ট প্রবেশ ঘিরে উত্তেজনা

নিজস্ব প্রতিনিধি, বিশ্বনাথ

১২/০২/২০২৬ ১২:২২:৩০

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

সিলেটের বালাগঞ্জ উপজেলায় রাতের বেলায় প্রার্থীর এক এজেন্টের ভোটকেন্দ্রে প্রবেশকে কেন্দ্র করে উত্তেজনা সৃষ্টি হয়েছে। এ ঘটনায় কেন্দ্রের ভেতরেই এক প্রিসাইডিং কর্মকর্তা মারধরের শিকার হয়েছেন। পরে তাঁকে দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়েছে।


স্থানীয় প্রশাসন ও নির্বাচন–সংশ্লিষ্ট সূত্র জানায়, বুধবার রাত ৮টার দিকে সিলেট–৩ (দক্ষিণ সুরমা, বালাগঞ্জ ও ফেঞ্চুগঞ্জ) আসনে ১১–দলীয় নির্বাচনী ঐক্যের শরিক বাংলাদেশ খেলাফত মজলিসের প্রার্থী মুসলেহ উদ্দীনের এক এজেন্ট বালাগঞ্জ উপজেলার পূর্ব গৌরীপুর ইউনিয়নের মহিশাষী ভোটকেন্দ্রে প্রবেশ করেন।


খবর পেয়ে বিএনপির প্রার্থী এম এ মালিকের অনুসারীরা সেখানে গিয়ে প্রতিবাদ জানান। রাতের বেলায় প্রার্থীর এজেন্টকে কেন্দ্রে প্রবেশের সুযোগ দেওয়াকে কেন্দ্র করে প্রিসাইডিং কর্মকর্তার সঙ্গে বিএনপির নেতা–কর্মীদের বাকবিতণ্ডা হয়। একপর্যায়ে উত্তেজিত কয়েকজন কর্মী প্রিসাইডিং কর্মকর্তাকে মারধর করেন বলে অভিযোগ উঠেছে।


রাত একটার দিকে বিএনপির প্রার্থী এম এ মালিকের গণমাধ্যম শাখা থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে দাবি করা হয়, মহিশাষী ভোটকেন্দ্রে একটি গোষ্ঠী ‘ভোট ডাকাতির’ চেষ্টা চালায়। ঘটনার খবর পেয়ে প্রার্থী এম এ মালিক সেখানে যাচ্ছেন বলেও জানানো হয়।


জেলা রিটার্নিং কর্মকর্তা সারওয়ার আলম বলেন, রাতের বেলায় কেন্দ্রের ভেতরে কারও প্রবেশের সুযোগ নেই। প্রিসাইডিং কর্মকর্তা কেন প্রার্থীর এজেন্টকে কেন্দ্রে ঢুকতে দিলেন, তা খতিয়ে দেখা হচ্ছে। এ কারণে তাঁকে দায়িত্ব থেকে সরিয়ে নেওয়া হয়েছে। একই সঙ্গে প্রিসাইডিং কর্মকর্তার ওপর হামলার ঘটনায় দোষীদের বিরুদ্ধে মামলা করার নির্দেশ দেওয়া হয়েছে।

তাহির আহমদ

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad