নিজ কেন্দ্রে ভোট দিয়ে ভোটারদের ভোট দিতে আহ্বান উবায়দুল্লাহ ফারুকী'র
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সিলেট-৫ আসনের বিএনপি জোটের প্রার্থী জমিয়ত কেন্দ্রীয় সভাপতি উবায়দুল্লাহ ফারুক বলেছেন, ভোট নিরিবিলি হচ্ছে, এখনো সামনে আসেনি কোনো সমস্যা । আজ বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) কানাইঘাটের কয়েকটি ভোটকেন্দ্র পরিদর্শনকালে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।
ভোটারদের ভোট কেন্দ্রে আসার আহ্বান জানিয়ে তিনি বলেন, আপনারা ভোট কেন্দ্রে আসুন, ভোট দিন। বাড়িতে বসে থাকলে এটা দায়িত্বহীনতা হবে। । আমি আশা রাখব সবাই আসবেন এবং পছন্দ মতো প্রার্থীকে ভোট দেবেন।
ডি আর ডি
মন্তব্য করুন: