কোম্পানীগঞ্জে জাল ভোট দেওয়ার সময় ৩ জন আটক
সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণের দিন জাল ভোট দেওয়ার সময় তিনজনকে আটক করেছে পুলিশ।
বৃহস্পতিবার দুপুরে উপজেলার বর্ণি সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র থেকে দুজনকে এবং রনিখাই হুমায়ূন রশীদ চৌধুরী উচ্চ বিদ্যালয় কেন্দ্র থেকে একজনকে আটক করা হয়।
আটককৃতরা হলেন— বর্ণি মাঝপাড়ার ইসমাইল আলীর ছেলে কাউসার ও সাহিদ আলীর ছেলে ফাহিম আহমদ। স্থানীয় সূত্রে জানা গেছে, তারা ‘ধানের শীষ’ প্রতীকের সমর্থক ছিলেন।
কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম আটকের বিষয়টি নিশ্চিত করে জানান, জাল ভোট দেওয়ার অপরাধে তাদের আটক করা হয়েছে এবং তারা বর্তমানে থানা-পুলিশের হেফাজতে রয়েছে।
তবে, রনিখাই হুমায়ূন রশীদ চৌধুরী উচ্চ বিদ্যালয় থেকে আটক তৃতীয় ব্যক্তি অপ্রাপ্তবয়স্ক হওয়ায় তাকে ছেড়ে দেওয়া হয়েছে।
এ রহমান
মন্তব্য করুন: