কোম্পানীগঞ্জে ধানের শীষের উল্লাসে আ.লীগ নেতারাও!
Led Bottom Ad

কোম্পানীগঞ্জে ধানের শীষের উল্লাসে আ.লীগ নেতারাও!

নিজস্ব প্রতিনিধি,কোম্পানীগঞ্জ

১৪/০২/২০২৬ ২০:২২:০৮

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

সিলেট-৪ আসনে ধানের শীষ প্রতীকের বড় জয়ে শুধু দলীয় কর্মী-সমর্থকই নয়, আনন্দে নেচে উঠেছেন স্থানীয় আওয়ামী লীগ নেতারাও। সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া এক ভিডিও ঘিরে এলাকায় শুরু হয়েছে হাস্যরস, আলোচনা ও সমালোচনা।


ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করে সাবেক মেয়র আরিফুল হক চৌধুরী পেয়েছেন ১ লাখ ৮৬ হাজার ৮৪৬ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জয়নাল আবেদীন (দাঁড়িপাল্লা প্রতীক) পেয়েছেন ৭১ হাজার ৩৯১ ভোট।


ফলাফল ঘোষণার পর জৈন্তাপুর, গোয়াইনঘাট ও কোম্পানীগঞ্জ উপজেলায় বইতে থাকে আনন্দের জোয়ার। তবে সবার নজর কাড়ে কোম্পানীগঞ্জে ধারণ করা একটি ভিডিও। সেখানে উপজেলা আওয়ামী লীগের মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক শফি উদ্দিন রেনু ও আ.লীগ নেতা, সাবেক ইউপি চেয়ারম্যান বাবুল মিয়া-কে নেচে নেচে স্লোগান দিতে দেখা যায়—

“বাইয়া দেও, ধানের শীষ”,

“আরিফ ভাইয়ের, ধানের শীষ”,

“জিতি লরে ধানের শীষ”।


ভিডিওটি ফেসবুকে ছড়িয়ে পড়লে অনেকে মজা করে মন্তব্য করেন, ‘রাজনীতিতে নতুন সমীকরণ!’ আবার কেউ কেউ বলছেন, এটি নিছকই নির্বাচনী উচ্ছ্বাস।


এদিকে জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা মো. সারওয়ার আলম বৃহস্পতিবার দিবাগত রাত পৌনে দুইটার দিকে বেসরকারিভাবে ফলাফল ঘোষণা করেন।


রাজনীতির মাঠে প্রতিদ্বন্দ্বিতা থাকলেও বিজয়ের রাতে নাচে-গানে মিলেমিশে যাওয়ার এই দৃশ্য এখন কোম্পানীগঞ্জের আড্ডায় আলোচনার ‘হট টপিক’।

তাহির আহমদ

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad