জকিগঞ্জে ট্রাক-মোটরসাইকেল-বাইসাইকেল ত্রিমুখী সংঘর্ষে শিশু নিহত
সিলেটের জকিগঞ্জে ট্রাক, মোটরসাইকেল ও বাইসাইকেলের মধ্যে ত্রিমুখী সংঘর্ষে মারওয়ান আহমদ (১০) নামে এক শিশু নিহত হয়েছে। সে স্থানীয় একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির শিক্ষার্থী ছিল।
শনিবার (১৪ ফেব্রুয়ারি) বিকেল ৪টার দিকে উপজেলার ইউনিয়ন অফিস বাজারের সামনে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, বিকেল ৪টার দিকে ইউনিয়ন অফিস বাজার এলাকায় ট্রাক, মোটরসাইকেল ও বাইসাইকেলের মধ্যে ত্রিমুখী সংঘর্ষ হয়। এতে বাইসাইকেল আরোহী শিশু মারওয়ান গুরুতর আহত হয়। স্থানীয়রা তাকে দ্রুত উদ্ধার করে জকিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
নিহত মারওয়ান আহমদ জকিগঞ্জ উপজেলার কসকনকপুর ইউনিয়নের পূর্ব ইনামতি গ্রামের খছরুজ্জামানের দ্বিতীয় ছেলে। সে ইনামতি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির শিক্ষার্থী ছিল।
মেধাবী এই শিক্ষার্থীর অকাল মৃত্যুতে পরিবার ও এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে। স্বজনদের আর্তনাদে ইনামতি গ্রামের পরিবেশ ভারী হয়ে উঠেছে।
এ রহমান
মন্তব্য করুন: