পুরো রমজান মাসে মাধ্যমিক স্কুল বন্ধ রাখার নির্দেশ হাইকোর্টের
Led Bottom Ad

পুরো রমজান মাসে মাধ্যমিক স্কুল বন্ধ রাখার নির্দেশ হাইকোর্টের

প্রথম ডেস্ক

১৫/০২/২০২৬ ১৯:১৫:০৮

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

পবিত্র রমজান মাসে দেশের সব সরকারি ও বেসরকারি নিম্ন মাধ্যমিক ও মাধ্যমিক স্কুল বন্ধ রাখার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। রোববার (১৫ ফেব্রুয়ারি) বিচারপতি ফাহমিদা কাদের ও বিচারপতি মো. আসিফ হাসানের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

আদেশের ফলে পূর্বনির্ধারিত সময়সূচি অনুযায়ী ৮ মার্চের পরিবর্তে ১৮ ফেব্রুয়ারি থেকেই মাধ্যমিক পর্যায়ের স্কুলগুলো বন্ধ থাকবে। তবে আদেশে উল্লেখ করা হয়েছে, রমজান মাসে যদি কোনো পরীক্ষা নির্ধারিত থাকে, তবে তা যথাসময়ে অনুষ্ঠিত হতে হবে।

রমজানের শুরু থেকেই শিক্ষার্থীদের ছুটি নিশ্চিত করতে সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট মো. ইলিয়াছ আলী মন্ডল হাইকোর্টে রিট আবেদনটি করেন। এর আগে ৫ জানুয়ারি তিনি পুরো রমজান মাসে স্কুল বন্ধ রাখতে সরকারকে আইনি নোটিশ পাঠিয়েছিলেন।

মাদরাসাগুলোতে ১৫ ফেব্রুয়ারি থেকে রমজানের ছুটি শুরু হলেও, মাধ্যমিক স্কুলে ৭ মার্চ পর্যন্ত নিয়মিত ক্লাস চালু রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। এই বৈষম্য দূর করে পুরো রমজান স্কুল বন্ধের আদেশের ফলে শিক্ষক-শিক্ষার্থীদের দীর্ঘদিনের দাবি পূরণ হয়েছে।

এ রহমান

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad