সিলেটে জুয়া খেলার অভিযোগে চা বাগানের ৬ শ্রমিক গ্রেপ্তার
সিলেট মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) নগরীর খাদিম চা বাগানের বুরজান চা কারখানা এলাকা থেকে পেশাদার জুয়াড়ি অভিযোগে ৬ জনকে গ্রেপ্তার করেছে।
রবিবার (১৫ ফেব্রুয়ারি) বিকালে সিলেট মহানগর পুলিশের মিডিয়া সেল এ তথ্য নিশ্চিত করে জানিয়েছে, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার রাত পৌণে ১১টার দিকে বুরজান চা কারখানার মাঝলাইনের শংকর ছত্রীর বসত ঘরে অভিযান চালানো হয়। এসময় প্রকাশ্যে ঝান্ডু-মুন্ডু জাতীয় জুয়া খেলার সময় তাদেরকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন- শংকর ছত্রী (৩৮), ইরাক চিচাম (২৭), শিতেশ বাউরী (২৭), সজীব লোহার (২৬), অধীর ছত্রী (৩৪) ও দিবাকর ছত্রী (২৩)। তারা সবাই এয়ারপোর্ট থানার খাদিম চা বাগানের বাসিন্দা।
পুলিশ জানায়, আসামিদের বিরুদ্ধে জুয়া আইনে মামলা দায়ের করে আদালতে পাঠানো হয়েছে।
এ রহমান
মন্তব্য করুন: