বাবার রাজনৈতিক উত্তরাধিকার নিয়ে সংসদে খন্দকার মুক্তাদির ও ড. রেজা কিবরিয়া
Led Bottom Ad

বাবার রাজনৈতিক উত্তরাধিকার নিয়ে সংসদে খন্দকার মুক্তাদির ও ড. রেজা কিবরিয়া

প্রথম সিলেট প্রতিবেদন

১৬/০২/২০২৬ ১০:১১:৩৮

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

বাবার রাজনৈতিক উত্তরাধিকার বহন করে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন খন্দকার আব্দুল মুক্তাদির ও ড. রেজা কিবরিয়া। গত বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) অনুষ্ঠিত নির্বাচনে সিলেট বিভাগের এই দুই হেভিওয়েট প্রার্থী বেসরকারিভাবে জয়ী হন।

খন্দকার আব্দুল মুক্তাদির (সিলেট-১):

বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদির সিলেট-১ আসনে ১ লাখ ৭৬ হাজার ৯৩৬ ভোট পেয়ে জয়ী হয়েছেন। তিনি বিএনপির ১৯৯১ সালের সংসদ সদস্য খন্দকার আব্দুল মালিকের ছেলে। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামীর মাওলানা হাবিবুর রহমান পেয়েছেন ১ লাখ ৩৪ হাজার ৯৮৩ ভোট।

ড. রেজা কিবরিয়া (হবিগঞ্জ-১):

হবিগঞ্জ-১ আসনে বিএনপিতে সদ্য যোগদান করে মনোনয়ন পাওয়া ড. রেজা কিবরিয়া ১ লাখ ১১ হাজার ৯৯৯ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তিনি সাবেক অর্থমন্ত্রী এবং আওয়ামী লীগ সরকারের সময়ের অর্থমন্ত্রী শাহ এএমএস কিবরিয়ার ছেলে। তার প্রতিদ্বন্দ্বী বাংলাদেশ খেলাফত মজলিসের প্রার্থী মাওলানা মো. সিরাজুল ইসলাম পেয়েছেন ৫৬ হাজার ১৩২ ভোট।

ড. রেজা কিবরিয়ার বাবা শাহ এএমএস কিবরিয়া ছিলেন একজন সফল কূটনীতিক ও অর্থনীতিবিদ। তিনি ১৯৯৬ সালে আওয়ামী লীগ সরকারের অর্থমন্ত্রী ছিলেন এবং ২০০১ সালে হবিগঞ্জ-৩ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। ২০০৫ সালের ২৭ জানুয়ারি হবিগঞ্জে এক জনসভায় গ্রেনেড হামলায় তিনি নিহত হন। অন্যদিকে, খন্দকার আব্দুল মুক্তাদিরের বাবা খন্দকার আব্দুল মালিক ছিলেন সিলেট বিএনপির প্রতিষ্ঠাতাদের অন্যতম এবং বিএনপির সাবেক এমপি।

এ রহমান

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad