হাইকোর্টের আদেশ স্থগিত
রোজায় স্কুল খোলা রাখার সিদ্ধান্তই বহাল
রমজান মাসে মাধ্যমিক ও নিম্ন মাধ্যমিক স্কুল বন্ধ রাখার বিষয়ে হাইকোর্টের দেওয়া আদেশ স্থগিত করেছেন আপিল বিভাগের চেম্বার জজ আদালত। এর ফলে রমজান মাসে স্কুল খোলা রাখার সরকারের আগের সিদ্ধান্তই বহাল থাকছে।
সোমবার (১৬ ফেব্রুয়ারি) রাষ্ট্রপক্ষের করা আবেদনের শুনানি নিয়ে আপিল বিভাগের চেম্বার বিচারপতি ফারাহ মাহবুব এই স্থগিতাদেশ দেন।
এর আগে রোববার (১৫ ফেব্রুয়ারি) হাইকোর্টের একটি বেঞ্চ পুরো রমজান মাসে সরকারি ও বেসরকারি মাধ্যমিক ও নিম্ন মাধ্যমিক স্কুল বন্ধ রাখার নির্দেশ দিয়েছিল। হাইকোর্টের সেই আদেশের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষ আবেদন করলে চেম্বার জজ আদালত তা স্থগিত করেন।
অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল অনিক আর হক জানান, “রাষ্ট্রপক্ষ নিয়মিত আপিল দায়ের না করা পর্যন্ত রোজায় স্কুল বন্ধ রাখতে হাইকোর্টের দেওয়া আদেশটি স্থগিত থাকবে।”
চেম্বার জজ আদালতের এই আদেশের ফলে রমজান মাসে দেশের স্কুলগুলোতে নিয়মিত পাঠদান অব্যাহত রাখতে আর কোনো আইনি বাধা থাকছে না।
এ রহমান
মন্তব্য করুন: