জকিগঞ্জে টমটমের ধাক্কায় সমাজসেবা অফিসের অবসরপ্রাপ্ত অফিস সহকারী নিহত
Led Bottom Ad

জকিগঞ্জে টমটমের ধাক্কায় সমাজসেবা অফিসের অবসরপ্রাপ্ত অফিস সহকারী নিহত

নিজস্ব প্রতিনিধি, জকিগঞ্জ

১৭/০২/২০২৬ ০১:১৭:৪৬

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

সিলেটের জকিগঞ্জে ব্যাটারিচালিত টমটমের ধাক্কায় মো. ফখরুল ইসলাম তেরা মিয়া (৬৮) নামের এক অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী মর্মান্তিক মৃত্যুবরণ করেছেন। সোমবার বিকেলে শেওলা-জকিগঞ্জ সড়কে এই দুর্ঘটনা ঘটে।

নিহত ফখরুল ইসলাম জকিগঞ্জ পৌর এলাকার গন্ধদত্ত গ্রামের বাসিন্দা এবং জকিগঞ্জ উপজেলা সমাজসেবা কার্যালয়ের অবসরপ্রাপ্ত অফিস সহকারী ছিলেন। নিহতের ছেলে সাঈদুর রহমান সাঈদ জানান, সোমবার বিকেলে তার বাবা জকিগঞ্জ বাজার থেকে বাড়ি ফেরার পথে আনন্দপুর এলাকায় একটি দ্রুতগামী ব্যাটারিচালিত টমটম তাকে ধাক্কা দেয়।

গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে জকিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা শেষে তাকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন। কিন্তু হাসপাতালে পৌঁছানোর আগেই সন্ধ্যা প্রায় ৬টার দিকে পথিমধ্যে তিনি মারা যান।

নিহতের পরিবার জানিয়েছে, এ ঘটনায় তারা মামলা দায়ের করবেন না। জকিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাক জানান, দুর্ঘটনায় একজনের মৃত্যুর খবর পেয়েছেন এবং এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

এ রহমান

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad