সিলেট জেলা আইনজীবী সমিতির নির্বাচন : সুহেল সভাপতি, জুবের সাধারণ সম্পাদক
সিলেট জেলা আইনজীবী সমিতির নির্বাচনে সভাপতি পদে নির্বাচিত হয়েছেন গোলাম ইয়াহইয়া চৌধুরী (সুহেল) এবং সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন জুবায়ের বখত জুবের। সোমবার (১৭ ফেব্রুয়ারি) সকালে প্রধান নির্বাচন কমিশনার ছয়ফুল আলম এই ফলাফল ঘোষণা করেন।
রোববার (১৫ ফেব্রুয়ারি) অনুষ্ঠিত নির্বাচনে ১ হাজার ৬৬৫ জন ভোটারের মধ্যে ১ হাজার ৩৩৪ জন আইনজীবী ভোটাধিকার প্রয়োগ করেন। সভাপতি পদে গোলাম ইয়াহইয়া চৌধুরী (সুহেল) পান ৫৭৪ ভোট এবং সাধারণ সম্পাদক পদে জুবায়ের বখত জুবের পান ৩৪৮ ভোট।
নির্বাচনে ২৪টি পদের বিপরীতে তীব্র প্রতিদ্বন্দ্বিতা হয়। ফলাফল অনুযায়ী বিএনপিপন্থিরা সভাপতি পদসহ ৭টি পদে জয়লাভ করেছেন এবং আওয়ামী লীগপন্থিরা সাধারণ সম্পাদক পদসহ ১০টি পদে জয়লাভ করেছেন। জামায়াতপন্থিরা ৩টি পদে জয়লাভ করেছেন। অন্যান্য ৪টি পদে বিজয়ীদের দলীয় পরিচয় নিশ্চিত হওয়া যায়নি।
নির্বাচিত অন্যান্য উল্লেখযোগ্য ব্যক্তিবর্গরা হলেন সিনিয়র সহসভাপতি পান্না লাল দাশ (আ.লীগ), সহসভাপতি আব্দুস সোয়েব আহমদ (আ.লীগ), যুগ্ম সাধারণ সম্পাদক-১ আব্দুল মুকিত (অপি) (বিএনপি), যুগ্ম সাধারণ সম্পাদক-২ হেদায়েত হোসেন তানবীর (বিএনপি), ক্রীড়া ও সমাজবিষয়ক সম্পাদক মঈনুল ইসলাম (জামায়াত), মহিলাবিষয়ক সম্পাদক সোনিয়া জেরীন চৌধুরী (আ.লীগ) ও সৈয়দা হেলেন বেগম (বিনা প্রতিদ্বন্দ্বিতায়)।
কার্যনির্বাহী কমিটির সদস্য পদে আওয়ামী লীগ, বিএনপি ও জামায়াতপন্থি আইনজীবীরা মিশেলে জয়লাভ করেছেন।
এ রহমান
মন্তব্য করুন: