কোম্পানীগঞ্জে বিপুল পরিমাণ ভারতীয় মদসহ আটক ২
Led Bottom Ad

কোম্পানীগঞ্জে বিপুল পরিমাণ ভারতীয় মদসহ আটক ২

নিজস্ব প্রতিনিধি,কোম্পানীগঞ্জ

১৭/০২/২০২৬ ১৫:১৪:৪৬

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

সিলেটের কোম্পানীগঞ্জ থানা পুলিশের অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় বিভিন্ন ব্রান্ডের ১২২৫ বোতল মদ ও একটি নোহাগাড়িসহ দুই জনকে আটক করা হয়েছে। মঙ্গলবার ভোররাতে গোপন সংবাদের ভিত্তিতে এসআই কামরুল আলম, আমিরুল ইসলাম, এএসআই মোহাম্মদ আলী, আবুল কালামসহ সঙ্গীয় ফোর্স অভিযান পরিচালনা করেন।

পুলিশ সুত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার সীমান্তবর্তী চিকাডহর এলাকায় কালো রঙের এক্স নোহা গাড়ি ঘোরাঘুরি করছিলো। পুলিশের উপস্থিতি টের পেয়ে সেখান থেকে পালিয়ে কৌশলে গাড়িটি নভাগী গ্রামে প্রবেশ করে। পরে পুলিশের নজরদারি বাড়িয়ে উপজেলার নভাগী গ্রাম থেকে গাড়িটি আটক করে পুলিশ। এসময় একটি নোহাসহ দুই জনকে আটক করা হয়।

আটককৃতরা হলেন- কিশোরগঞ্জ জেলার বাজিতপুর উপজেলার চন্দ্রগ্রামের ওয়াহিদ আলীর ছেলে রাকিবুল ইসলাম রুবেল (৩২) ও মানিকগঞ্জ জেলার হরিরামপুর উপজেলার হালিয়াঘাট গ্রামের খোকন মোল্লার ছেলে সাগর মোল্লা (৩৪)।

কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম খান জানান সীমান্তবর্তী এলাকা থেকে অবৈধভাবে এসব মাদক দেশের বিভিন্ন স্থানে সরবরাহের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছিল। গোপন সংবাদের ভিত্তিতে চেকপোস্ট বসিয়ে অভিযান চালানো হয়। আটককৃত ব্যক্তিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। এ ব্যাপারে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

এ রহমান

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad
Led Bottom Ad