গোলাপগঞ্জে সড়ক দুর্ঘটনায় বিয়ানীবাজারের যুবকের মৃত্যু
Led Bottom Ad

গোলাপগঞ্জে সড়ক দুর্ঘটনায় বিয়ানীবাজারের যুবকের মৃত্যু

নিজস্ব প্রতিনিধি, বিয়ানীবাজার

১৮/০২/২০২৬ ১৭:১১:১৩

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

সিলেটের গোলাপগঞ্জে মোটরসাইকেল দুর্ঘটনায় ফরহাদ হাসান (৩০) নামে এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। বুধবার সকাল ৮টার দিকে উপজেলার ফুলবাড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত ফরহাদ হাসান বিয়ানীবাজার উপজেলার মাটিজুরা গ্রামের মৃত আব্দুর রউফের ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে ফুলবাড়ি এলাকায় সড়কের পাশে একটি দুর্ঘটনাকবলিত মোটরসাইকেল ও এক যুবকের নিথর দেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেন। দুর্ঘটনাস্থলে সিলেট-ল ১২-৭১৬৪ নাম্বারের একটি মোটরসাইকেল পাওয়া গেছে। তবে দুর্ঘটনাটি ঠিক কীভাবে ঘটেছে—কোনো গাড়ির ধাক্কায় নাকি নিয়ন্ত্রণ হারিয়ে, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।

খবর পেয়ে গোলাপগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। ময়নাতদন্তের জন্য মরদেহটি সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

গোলাপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আরিফুল ইসলাম জানান, নিহতের পরিচয় শনাক্ত করা হয়েছে এবং পুলিশ দুর্ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত চালিয়ে যাচ্ছে।


এ রহমান

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad