‘শিগগির স্বাভাবিক হচ্ছে ভ্রমণ ভিসা’
Led Bottom Ad

সিলেটে ভারতীয় সহকারী হাইকমিশনার

‘শিগগির স্বাভাবিক হচ্ছে ভ্রমণ ভিসা’

প্রথম সিলেট প্রতিবেদন

১৮/০২/২০২৬ ২২:৫৮:৪২

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

সিলেটে নিযুক্ত ভারতীয় সহকারী হাইকমিশনার অনিরুদ্ধ দাস জানিয়েছেন, বর্তমানে মেডিকেল ও ডাবল এন্ট্রি ভিসা প্রদান চালু রয়েছে এবং শিগগির ভ্রমণ ভিসাসহ অন্যান্য ক্যাটাগরির ভিসা প্রক্রিয়া স্বাভাবিক করার উদ্যোগ নেওয়া হয়েছে। বুধবার বিকেলে সিলেট জেলা প্রেসক্লাবে সাংবাদিকদের সাথে এক মতবিনিময় সভায় তিনি এ তথ্য জানান।

সহকারী হাইকমিশনার দুই দেশের ঐতিহাসিক ও সাংস্কৃতিক সম্পর্কের ওপর গুরুত্বারোপ করে বলেন, বাংলাদেশ ও ভারতের চিন্তা-চেতনা এবং সংস্কৃতি এক। দুই দেশ প্রাচীনকাল থেকেই এই ঐতিহ্য ধারণ করে আসছে। ভৌগোলিক ও সাংস্কৃতিক নৈকট্য এবং ক্রমবর্ধমান অর্থনৈতিক সক্ষমতাকে কাজে লাগিয়ে ভবিষ্যতের আকাঙ্ক্ষা পূরণে দুই দেশকে একসাথে কাজ করতে হবে। ভারতীয় সরকারের ‘এইড টু বাংলাদেশ’ এবং ‘এলওসি’ (LOC) প্রকল্পের মাধ্যমে সিলেটের আর্থ-সামাজিক উন্নয়নে ভারত পাশে রয়েছে বলে তিনি উল্লেখ করেন।

সিলেট জেলা প্রেসক্লাব সভাপতি মঈন উদ্দিনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মোহাম্মদ নাসির উদ্দিনের পরিচালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন সিনিয়র সহ-সভাপতি মনিরুজ্জামান মনির। সভায় উপস্থিত ছিলেন ভারতীয় সহকারী হাইকমিশনের সেকেন্ড সেক্রেটারি (প্রেস-ইনফরমেশন-শিক্ষা-কালচার) রাজেশ ভাটিয়া। আলোচনায় অংশ নেন সিলেটের জ্যেষ্ঠ সাংবাদিকবৃন্দ, যারা ভিসা প্রক্রিয়া সহজীকরণ এবং দুই দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও সুদৃঢ় করার বিষয়ে আলোকপাত করেন।


এ রহমান

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad