‘মব কালচার’ আর সহ্য করা হবে না: নবনিযুক্ত স্বরাষ্ট্রমন্ত্রীর হুঁশিয়ারি
Led Bottom Ad

‘মব কালচার’ আর সহ্য করা হবে না: নবনিযুক্ত স্বরাষ্ট্রমন্ত্রীর হুঁশিয়ারি

প্রথম ডেস্ক

১৮/০২/২০২৬ ২৩:১৯:২৭

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

বাংলাদেশে আর কোনোভাবেই ‘মব জাস্টিস’ বা গণপিটুনির মতো উশৃঙ্খল ঘটনা সহ্য করা হবে না বলে কড়া হুঁশিয়ারি দিয়েছেন নবনিযুক্ত স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। বুধবার (১৮ ফেব্রুয়ারি) সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে নিজের প্রথম কর্মদিবসে কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

স্বরাষ্ট্রমন্ত্রী সাফ জানিয়ে দিয়েছেন যে, দেশে মব কালচারের দিন শেষ। তিনি বলেন, “বাংলাদেশে মব কালচারকে আর কোনোভাবে উৎসাহিত করা যাবে না। দাবি-দাওয়া আদায়ের নামে সড়ক-মহাসড়ক অবরোধ করে বিশৃঙ্খলা সৃষ্টির সুযোগ নেই।”

গণতান্ত্রিক অধিকার হিসেবে মিছিল-সমাবেশ করা যাবে, তবে তা হতে হবে নিয়ম মেনে। মহাসড়ক বন্ধ করে জনদুর্ভোগ তৈরি করা ‘সহ্য করা হবে না’। যেকোনো দাবি যথাযথ প্রক্রিয়ায় কর্তৃপক্ষের কাছে উত্থাপন করার আহ্বান জানান তিনি।

পুলিশ বাহিনীকে জনগণের প্রকৃত বন্ধু হিসেবে গড়ে তোলার অঙ্গীকার ব্যক্ত করে মন্ত্রী বলেন, “মন্ত্রণালয় মানেই মানুষের কাছে প্রধানত পুলিশ। এই বাহিনীর যে ভাবমূর্তি আগে নষ্ট হয়েছে, তা পুনরুদ্ধার করতে হবে। পুলিশকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করার সংস্কৃতি থেকে বের করে আনতে হবে।”

মন্ত্রণালয় ও এর অধীনস্থ সকল সংস্থাকে পুরোপুরি দুর্নীতিমুক্ত করার ওপর জোর দিয়ে তিনি বলেন, “স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে একটি ‘টোটালি করাপশন ফ্রি’ মন্ত্রণালয় হিসেবে গড়ে তোলা হবে। প্রতিটি স্তরে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করা হবে। কোনো ধরনের অবৈধ তদবির বা সুপারিশ গ্রহণ করা হবে না। বাহিনীর কোনো সদস্য অপরাধে জড়িয়ে পড়লে তাৎক্ষণিকভাবে তদন্তের মাধ্যমে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।”


এ রহমান

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad
Led Bottom Ad