আফতারা বিবি ট্রাস্টের উদ্যোগে নগরীতে ৪০০ পরিবারে রমজানের উপহার বিতরণ
Led Bottom Ad

আফতারা বিবি ট্রাস্টের উদ্যোগে নগরীতে ৪০০ পরিবারে রমজানের উপহার বিতরণ

প্রথম ডেস্ক

১৮/০২/২০২৬ ২৩:৫৬:৩১

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

পবিত্র রমজান উপলক্ষে ৪০০ অসচ্ছল পরিবারের মধ্যে উপহার সামগ্রী বিতরণ করেছে মরহুমা হাজী আফতারা বিবি চৌধুরী ট্রাস্ট। সোমবার (১৭ ফেব্রুয়ারি) দুপুর ২টায় নগরের বাগবাড়ী শিশুসদন রোডের নরশিংটিলা এলাকার আফতারা প্যালেস (আল্লাহর দান) প্রাঙ্গণে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।


ট্রাস্টের পক্ষ থেকে জানানো হয়, প্রতিবছরের মতো এবারও রমজান উপলক্ষে খাদ্যসামগ্রীসহ প্রয়োজনীয় উপহার ৪০০ পরিবারের মধ্যে বিতরণ করা হয়েছে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ট্রাস্টের প্রতিনিধি মোহাম্মদ কামরুজ্জামান দীপু।


মরহুমা হাজী আফতারা বিবি চৌধুরীর বড় সন্তান মো. সোনা রাজা চৌধুরী বলেন, “আমাদের এই কার্যক্রম ইনশাআল্লাহ ভবিষ্যতেও অব্যাহত থাকবে।” তিনি তাঁর প্রয়াত মা–বাবার আত্মার মাগফিরাত কামনা করেন এবং সবার কাছে দোয়া চান।


অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)–এর সিলেট মহানগরের ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েছ লোদী। তিনি বলেন, “মরহুমা হাজী আফতারা বিবি চৌধুরী ট্রাস্টের এ মানবিক উদ্যোগ প্রশংসনীয়। সমাজের বিত্তবান ব্যক্তিরা নিজ নিজ এলাকায় এ ধরনের কার্যক্রমে এগিয়ে এলে অসহায় মানুষের মুখে হাসি ফুটবে।”


এ সময় বিএনপি নেতা মোস্তফা কামাল মকসুদ, স্বেচ্ছাসেবক দল মহানগরের আহ্বায়ক ও রেড ক্রিসেন্টের সেক্রেটারি মাহবুবুল হক মাহবুব, স্বেচ্ছাসেবক দলের মহানগর সদস্যসচিব আফছর খানসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।


অনুষ্ঠানের শেষে দেশ-বিদেশের সবার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করেন বায়তুন নুর জামে মসজিদের খাদিম মেরাজুল ইসলাম মেরাজ।


উল্লেখ্য, দীর্ঘ কয়েক যুগ ধরে মরহুমা হাজী আফতারা বিবি চৌধুরী ট্রাস্ট দুর্যোগ, মহামারি এবং ঈদুল ফিতর, ঈদুল আজহা ও রমজান মাসে বিভিন্ন মানবিক সহায়তা কার্যক্রম পরিচালনা করে আসছে।

মীর্জা ইকবাল

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad