জকিগঞ্জে কলেজছাত্রী অপহরণ: তিন দিনেও উদ্ধার হয়নি,অভিযুক্ত পলাতক
Led Bottom Ad

জকিগঞ্জে কলেজছাত্রী অপহরণ: তিন দিনেও উদ্ধার হয়নি,অভিযুক্ত পলাতক

নিজস্ব প্রতিনিধি, জকিগঞ্জ

১৯/০২/২০২৬ ১৪:০১:০৮

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

সিলেটের জকিগঞ্জে সংখ্যালঘু এক কলেজছাত্রী অপহরণের তিন দিন পেরিয়ে গেলেও তাঁকে উদ্ধার করতে পারেনি পুলিশ। এ ঘটনায় অভিযুক্ত ব্যক্তিকেও গ্রেপ্তার করা হয়নি বলে অভিযোগ উঠেছে।


নিখোঁজ শিক্ষার্থীর নাম পুস্পা রানী রায় (১৭)। পরিবারের অভিযোগ, গত ১৭ ফেব্রুয়ারি সকালে বাড়ি থেকে কলেজে যাওয়ার পথে মানিকপুর ইউনিয়নের উয়াসার গ্রামের শহীদ আহমদের ছেলে টমটমচালক তুহিন আহমদ জোরপূর্বক তাঁকে একটি গাড়িতে তুলে নিয়ে যান। পরে পুস্পার বাবা বিপুল বিশ্বাস থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন।


পুলিশ জানায়, অপহরণকারী চক্রের সন্দেহভাজন এক সদস্যকে আটক করা হয়েছে। তবে মূল অভিযুক্ত এখনো পলাতক। ভুক্তভোগীকে উদ্ধারের চেষ্টা চলছে বলে দাবি পুলিশের।


এ ঘটনায় উদ্বেগ ও নিন্দা জানিয়েছে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ-এর জকিগঞ্জ উপজেলা শাখা। সংগঠনটির নেতারা দ্রুত ভুক্তভোগীকে উদ্ধার ও দোষীদের গ্রেপ্তারের দাবি জানিয়েছেন।


এদিকে পরিবারের পক্ষকে আইনগত সহায়তা দিচ্ছে হিউম্যান রাইটস কংগ্রেস ফর বাংলাদেশ মাইনোরিটিস সিলেট বিভাগীয় চ্যাপটার। সংগঠনটির কর্মীরা ঘটনাটি নিয়ে অনুসন্ধান শুরু করেছেন বলে জানা গেছে।


এর আগে জকিগঞ্জে ছয়টি হিন্দু পরিবারের খড়ের ঘরে আগুন দেওয়ার ঘটনায়ও এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ—এ অভিযোগ স্থানীয়দের।


এ বিষয়ে বক্তব্য জানতে জকিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুর রাজ্জাক-এর সরকারি নম্বরে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁকে পাওয়া যায়নি।

রাকেশ রায়

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad