শাবিপ্রবি ছাত্রশিবিরের সভাপতি মাসুদ রানা, সেক্রেটারি মুজাহিদুল
Led Bottom Ad

নতুন কমিটি নির্বাচন

শাবিপ্রবি ছাত্রশিবিরের সভাপতি মাসুদ রানা, সেক্রেটারি মুজাহিদুল

শাবিপ্রবি প্রতিনিধি

১৯/০২/২০২৬ ১৪:০৪:২০

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি) শাখা ছাত্রশিবিরের ২০২৬ সেশনের নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। সদস্যদের প্রত্যক্ষ ভোটে সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন বাংলা বিভাগের ২০১৬-১৭ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মাসুদ রানা তুহিন।

অন্যদিকে, সেক্রেটারি হিসেবে মনোনীত হয়েছেন সিভিল অ্যান্ড এনভায়রনমেন্টাল ইঞ্জিনিয়ারিং বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মুজাহিদুল ইসলাম।

বুধবার সংগঠনটির পক্ষ থেকে এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়। এর আগে, বিশ্ববিদ্যালয় শাখার সদস্যদের নিয়ে এক সদস্য সমাবেশ অনুষ্ঠিত হয়। কেন্দ্রীয় প্রচার সম্পাদক আজিজুর রহমান আজাদের সঞ্চালনায় সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ছাত্রশিবিরের কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল সিবগাতুল্লাহ।

সমাবেশে ভোটাভুটির মাধ্যমে নতুন সভাপতি নির্বাচন করা হয়। ভোট গণনা শেষে সর্বাধিক ভোটপ্রাপ্ত মাসুদ রানা তুহিনকে সভাপতি হিসেবে ঘোষণা করেন এবং শপথবাক্য পাঠ করান প্রধান অতিথি। পরে সদস্যদের পরামর্শের ভিত্তিতে মুজাহিদুল ইসলামকে সেক্রেটারি হিসেবে মনোনয়ন দেওয়া হয়।

সমাবেশে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কলেজ কার্যক্রম সম্পাদক হাফেজ ইউসুফ ইসলাহী। এছাড়া কেন্দ্রীয় কার্যকরী পরিষদ সদস্য ও শাবিপ্রবি শাখার সদ্য সাবেক সভাপতি তারেক মনোয়ার উপস্থিত ছিলেন।


এ রহমান

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad