সিলেটে মৃদু ভূমিকম্প: মাত্রা ৪.১, উৎপত্তিস্থল ছাতক
সিলেট ও আশেপাশের এলাকায় আবারও ভূমিকম্প অনুভূত হয়েছে। বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) দুপুর ১২টা ৪৬ মিনিট ৫৬ সেকেন্ডে এই ভূকম্পন অনুভূত হয়।
আবহাওয়া অধিদপ্তরের ভূমিকম্প পর্যবেক্ষণ ও গবেষণা কেন্দ্র জানিয়েছে, রিখটার স্কেলে এই ভূমিকম্পের মাত্রা ছিল ৪.১। এর উৎপত্তিস্থল ঢাকা থেকে ১৮৭ কিলোমিটার উত্তর-পূর্বে সুনামগঞ্জের ছাতকে। সহকারী আবহাওয়াবিদ ফারজানা সুলতানা জানিয়েছেন, এটি একটি মৃদু ভূমিকম্প ছিল।
এ রহমান
মন্তব্য করুন: