সিলেটে আইটি ও এআই সেন্টার প্রতিষ্ঠার প্রতিশ্রুতি বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের
Led Bottom Ad

সিলেটে আইটি ও এআই সেন্টার প্রতিষ্ঠার প্রতিশ্রুতি বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের

প্রথম সিলেট প্রতিবেদন

২০/০২/২০২৬ ১২:২২:৩৭

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

বাণিজ্য, শিল্প এবং বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, রমজান মাসে নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রীর দাম স্থিতিশীল রাখা মন্ত্রণালয়ের অন্যতম প্রধান দায়িত্ব এবং বর্তমানে বাজারে সরবরাহ স্বাভাবিক রাখতে পর্যাপ্ত খাদ্য মজুত রয়েছে।

শুক্রবার (২০ ফেব্রুয়ারি) সকালে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে সরকারি কর্মকর্তা ও দলীয় নেতাকর্মীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় শেষে সাংবাদিকদের তিনি এসব কথা জানান। মন্ত্রী উল্লেখ করেন যে, দায়িত্ব গ্রহণের পর রোজা খুব সন্নিকটে হওয়ায় বড় পরিবর্তনের সুযোগ কম থাকলেও মজুত পরিস্থিতির কারণে বাজারমূল্য স্থিতিশীল থাকবে বলে তিনি আশাবাদী।

সিলেটের উন্নয়ন পরিকল্পনা নিয়ে মন্ত্রী বলেন, নির্বাচনী ইশতেহার অনুযায়ী সিলেটবাসীর জীবনমান উন্নয়নে কর্মসংস্থান সৃষ্টি ও আইটি খাতের প্রসারে কাজ করা হবে। বিশেষ করে সিলেটে একটি আধুনিক এআই (কৃত্রিম বুদ্ধিমত্তা) সেন্টার প্রতিষ্ঠার উদ্যোগ নেওয়ার কথা জানিয়ে তিনি বলেন, বৈশ্বিক প্রতিযোগিতায় টিকে থাকতে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের এআই প্রশিক্ষণসহ ডিজিটাল সক্ষমতা অর্জন অপরিহার্য। আইটি পার্কে বিনিয়োগ আকৃষ্ট করতে যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন এবং প্রশাসনিক জটিলতা কমানোর পাশাপাশি প্রবাসী ও দেশীয় বিনিয়োগকারীদের জন্য বিশেষ নীতি-সহায়তা প্রদানের আশ্বাস দেন তিনি। এ সময় বিমানবন্দরে সংসদ সদস্য এম এ মালিক, বিভাগীয় কমিশনার, ডিআইজি, পুলিশ কমিশনার এবং সিলেট জেলা ও মহানগর বিএনপির শীর্ষ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।


এ রহমান

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad