সিকৃবিতে সাদা ও সোনালি দলের বিরোধে স্থবির শিক্ষা কার্যক্রম
Led Bottom Ad

শিক্ষক রাজনীতিতে ফাটল

সিকৃবিতে সাদা ও সোনালি দলের বিরোধে স্থবির শিক্ষা কার্যক্রম

প্রথম সিলেট প্রতিবেদন

২০/০২/২০২৬ ১২:২৮:০৪

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে (সিকৃবি) বিএনপিপন্থি শিক্ষকদের অভ্যন্তরীণ কোন্দল ও দ্বিধা-বিভক্তির জেরে চরম অস্থিরতা বিরাজ করছে। প্রতিষ্ঠানে দীর্ঘদিনের সক্রিয় 'সাদা দল'-এর বিপরীতে বর্তমান উপাচার্যের সমর্থনপুষ্ট শিক্ষকদের 'সোনালি দল' হিসেবে আত্মপ্রকাশকে কেন্দ্র করে পরিস্থিতি ঘোলাটে হয়ে উঠেছে। শিক্ষকদের এই পাল্টাপাল্টি অবস্থান, হাতাহাতি এবং অনিয়মের অভিযোগে বিশ্ববিদ্যালয়ের স্বাভাবিক শিক্ষা কার্যক্রম প্রায় স্থবির হয়ে পড়েছে।

ঘটনার সূত্রপাত গত রোববার, যখন সাদা দলের শিক্ষকরা উপাচার্যের দপ্তরে বিভিন্ন নিয়োগ সংক্রান্ত অনিয়ম ও দুর্নীতির অভিযোগ নিয়ে দেখা করতে যান। অভিযোগ রয়েছে, সেখানে উপাচার্য সমর্থক শিক্ষক ও কর্মকর্তাদের সাথে সাদা দলের শিক্ষকদের হাতাহাতির ঘটনা ঘটে এবং এতে অধ্যাপক মাহবুব ইকবালসহ কয়েকজন শিক্ষক আহত হন। এর প্রতিবাদে গত সোমবার টিএসসি প্রাঙ্গণে মানববন্ধন করেন সাধারণ শিক্ষক-শিক্ষার্থী ও কর্মচারীরা। সাদা দলের শিক্ষকদের দাবি, ১২ ফেব্রুয়ারির নির্বাচনের আগে ও পরে ইউজিসির নিয়ম লঙ্ঘন করে মেধাবীদের বঞ্চিত করে পছন্দের ব্যক্তিদের নিয়োগ দিয়েছেন উপাচার্য। অধ্যাপক শাহানা বেগম অভিযোগ করেন, উপাচার্যের একক সিদ্ধান্তে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার পরিবেশ ও শিক্ষার্থীদের ভবিষ্যৎ নষ্ট করা হচ্ছে।

অন্যদিকে, 'সোনালি দল' নামে আত্মপ্রকাশকারী শিক্ষকদের একাংশ এই অভিযোগ অস্বীকার করে পাল্টা দাবি করেছেন যে, সাদা দলের শিক্ষকরাই 'মব' সৃষ্টির মাধ্যমে উপাচার্য আলীমুল ইসলামসহ অন্যদের ওপর হামলা চালিয়েছেন। মঙ্গলবার লাইব্রেরি ভবনে অনুষ্ঠিত এক মতবিনিময় সভায় সোনালি দলের সভাপতি অধ্যাপক রাশেদ হাসনাত ও সাধারণ সম্পাদক মাছুদুর রহমান এই ঘটনার নিন্দা জানান। তবে সাদা দলের পক্ষ থেকে গতকাল বুধবার এক প্রতিবাদলিপিতে জানানো হয়, সোনালি দল একটি 'কথিত' সংগঠন এবং তারা প্রশাসনিক অনিয়ম আড়াল করতেই মিথ্যা অভিযোগ তুলছে। উপাচার্য আলীমুল ইসলাম তাঁর বিরুদ্ধে আনা সকল অভিযোগ অস্বীকার করে জানিয়েছেন, সিলেকশন বোর্ডের নিয়ম মেনেই সকল নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হচ্ছে এবং সেখানে সিন্ডিকেট ও পিএসসি সদস্যরা উপস্থিত ছিলেন।

এ রহমান

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad