শাবিপ্রবিতে হাজারো শিক্ষার্থীর অংশগ্রহণে গণইফতার অনুষ্ঠিত
Led Bottom Ad

শাবিপ্রবিতে হাজারো শিক্ষার্থীর অংশগ্রহণে গণইফতার অনুষ্ঠিত

শাবিপ্রবি প্রতিনিধি

২০/০২/২০২৬ ১২:৩১:৫৯

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) সামাজিক সংগঠন ‘স্টুডেন্ট এইড সাস্ট’-এর উদ্যোগে তৃতীয়বারের মতো বিশাল গণইফতার কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) বিকেলে বিশ্ববিদ্যালয়ের গোলচত্বর এলাকায় আয়োজিত এই অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের এক হাজারেরও বেশি সাধারণ শিক্ষার্থী অংশ নেন।

ইফতারের আগে সাংস্কৃতিক সংগঠন ‘অঙ্গীকার’-এর নাশিদ পরিবেশনের মধ্য দিয়ে কর্মসূচির সূচনা হয়।

স্টুডেন্ট এইড সাস্টের সভাপতি শাকিল মাহমুদ জানান, ইফতার আমাদের সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ যা পারস্পরিক সৌহার্দ্য বৃদ্ধি করে। তিনি স্মরণ করিয়ে দেন যে, ২০২৪ সালের রমজান মাসে তৎকালীন স্বৈরাচারী সরকার ও বিশ্ববিদ্যালয় প্রশাসন ক্যাম্পাসে ইফতার আয়োজনের ওপর নিষেধাজ্ঞা জারি করেছিল। সেই অগণতান্ত্রিক সিদ্ধান্তের প্রতিবাদ জানাতেই শাবিপ্রবিতে গণইফতারের এই ধারা শুরু হয়, যা পরবর্তী সময়ে দেশের অন্যান্য বিশ্ববিদ্যালয়েও আন্দোলনের রূপ নিয়ে ছড়িয়ে পড়ে।

এ রহমান

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad