সিলেটে ভাষা শহিদদের প্রতি বিনম্র শ্রদ্ধা: শহিদ মিনারে মানুষের ঢল
Led Bottom Ad

সিলেটে ভাষা শহিদদের প্রতি বিনম্র শ্রদ্ধা: শহিদ মিনারে মানুষের ঢল

প্রথম সিলেট প্রতিবেদন

২১/০২/২০২৬ ১৩:২৩:২৮

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

অমর একুশে ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে সিলেটের কেন্দ্রীয় শহিদ মিনারে ঢল নেমেছিল সর্বস্তরের মানুষের। শুক্রবার দিবাগত মধ্যরাত থেকেই নানা শ্রেণিপেশার মানুষ শহিদ মিনার প্রাঙ্গণে জড়ো হতে থাকেন এবং ১২টা ১ মিনিটে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে ভাষা শহিদদের প্রতি শ্রদ্ধা নিবেদন শুরু হয়। জেলা প্রশাসনের আয়োজনে এই কর্মসূচিতে শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী শহিদ বেদীতে পুষ্পার্ঘ্য অর্পণ করেন। এরপর পর্যায়ক্রমে মুক্তিযোদ্ধা সংসদ, স্থানীয় প্রশাসন, পুলিশ ও আইনশৃঙ্খলা বাহিনীর বিভিন্ন দপ্তর, বিএনপি ও অঙ্গ-সংগঠনসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ শহিদ মিনারে ফুলেল শ্রদ্ধা জ্ঞাপন করেন।

শ্রদ্ধা নিবেদন শেষে মন্ত্রী আরিফুল হক চৌধুরী বলেন, "ভাষা দিবস আমাদের জাতীয় জীবনের এক অনন্য দিন; এই দিবসে সর্বস্তরে মাতৃভাষা চর্চার প্রসার হোক—এটাই আমাদের আগামীর অঙ্গীকার।"

দিবসটি পালনে আজ শনিবার সকাল আটটায় সম্মিলিত নাট্য পরিষদের উদ্যোগে রিকাবীবাজার কবি নজরুল অডিটোরিয়াম থেকে বর্ণাঢ্য প্রভাতফেরি বের করা হয়, যা কেন্দ্রীয় শহিদ মিনারে এসে শেষ হয়।এছাড়া বেলা ১১টায় সিলেট শিল্পকলা একাডেমি মিলনায়তনে আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। মহান ভাষা দিবস উপলক্ষে নগরীর চৌহাট্টা এলাকায় শহিদ মিনারের সামনের রাস্তায় আঁকা হয়েছে আলপনা এবং সারা দিন সকল সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হয়েছে। ১৯৫২ সালের ২১ ফেব্রুয়ারি সালাম, বরকত, রফিক, জব্বারের আত্মত্যাগের স্মরণে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতেও আলোচনা সভা, কবিতা আবৃত্তি ও চিত্রাঙ্কন প্রতিযোগিতার মাধ্যমে নতুন প্রজন্মের মাঝে ভাষা আন্দোলনের ইতিহাস তুলে ধরা হচ্ছে।

এ রহমান

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad