জকিগঞ্জে অপহৃত সেই কলেজছাত্রীকে উদ্ধার করলো পুলিশ
Led Bottom Ad

‘প্রথম সিলেট’ এ সংবাদ প্রকাশ

জকিগঞ্জে অপহৃত সেই কলেজছাত্রীকে উদ্ধার করলো পুলিশ

নিজস্ব প্রতিনিধি, জকিগঞ্জ

২১/০২/২০২৬ ১৭:১৬:০২

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

জকিগঞ্জ উপজেলার এক কলেজছাত্রী অপহরণের ঘটনার পর অবশেষে তাকে উদ্ধার করে মা-বাবার জিম্মায় ফিরিয়ে দিয়েছে পুলিশ। এ ঘটনায় এলাকায় স্বস্তি ফিরে এসেছে।


গত ১৭ ফেব্রুয়ারি সকালে জকিগঞ্জ সরকারি কলেজে যাওয়ার পথে পুস্পা রানী রায় (১৭) নামের ওই ছাত্রীকে জোরপূর্বক অপহরণ করা হয় বলে পরিবারের অভিযোগ। অপহরণের ঘটনায় তার বাবা বিপুল বিশ্বাস জকিগঞ্জ থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন।


পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, বিষয়টি নিয়ে অনলাইন নিউজ পোর্টাল প্রথম সিলেট ডটকম-এ প্রথম সংবাদ প্রকাশিত হলে ব্যাপক সাড়া পড়ে। সামাজিক ও প্রশাসনিক পর্যায়ে বিষয়টি গুরুত্ব পায়। এরই প্রেক্ষিতে পুলিশি তৎপরতা জোরদার করা হয়।


পরে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ২১ ফেব্রুয়ারি সকালে অপহৃত ছাত্রীকে উদ্ধার করে মা-বাবার জিম্মায় ফিরিয়ে দেয় পুলিশ।


উদ্ধার প্রক্রিয়ায় সহযোগিতা করেন উপজেলা হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান ঐক্য পরিষদের সভাপতি ও সাবেক মেম্বার রনোজিত বিশ্বাস, এইচআরসিবিএমের সিলেট বিভাগীয় কো-অর্ডিনেটর রাকেশ রায়, সাবেক ইউপি সদস্য সুমিত রায়, বর্তমান ইউপি সদস্য সঞ্জয় রায় এবং যুব নেতা মিশন বিশ্বাসসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।


এ ঘটনায় জকিগঞ্জ থানা পুলিশ প্রশাসনের এসআই মাসুদ আহমেদসহ সংশ্লিষ্ট সকলের প্রতি পরিবারের পক্ষ থেকে কৃতজ্ঞতা প্রকাশ করা হয়েছে।


পরিবারের দাবি, ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হোক, যাতে ভবিষ্যতে এ ধরনের ঘটনা আর না ঘটে।

ডি আর ডি

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad
Led Bottom Ad