ভালো মানুষ যেকোনো রাজনৈতিক দল করতে পারেন: এমপি আবুল হাসান
Led Bottom Ad

ভালো মানুষ যেকোনো রাজনৈতিক দল করতে পারেন: এমপি আবুল হাসান

নিজস্ব প্রতিনিধি, জকিগঞ্জ

২১/০২/২০২৬ ১৭:২০:১৩

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

সিলেট-৫ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য মুফতি মাওলানা আবুল হাসান বলেছেন, বাংলাদেশ একটি গণতান্ত্রিক দেশ। এখানে একজন ভালো মানুষ যেকোনো রাজনৈতিক দল করতে পারেন, এটি কোনো অপরাধ নয়। রাজনৈতিক সম্পৃক্ততার কারণে কাউকে হয়রানি করা হলে তা কোনোভাবেই মেনে নেওয়া হবে না।


শনিবার (২১ ফেব্রুয়ারি) জকিগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পর্যায়ের কর্মকর্তা ও কর্মচারীদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “একজন ভালো মানুষ যেকোনো রাজনৈতিক দল করতে পারে, এটি কোনো অপরাধ নয়। রাজনৈতিক দলের নাম শুনেই কাউকে হয়রানি করা হবে, আমি তা মেনে নেব না। এ বিষয়ে আমার জিরো টলারেন্স।”


তিনি আরও বলেন, “আপনারা স্বচ্ছভাবে আইনশৃঙ্খলা রক্ষা করুন। কেউ দোষী হলে তাকে গ্রেপ্তার করুন- আপনাদের সর্বোচ্চ সহযোগিতা করবো। তবে নির্দোষ কাউকে রাজনৈতিক কারণে হয়রানি করা হলে আমি তা বরদাশত করব না।”


মতবিনিময় সভায় এমপি আবুল হাসান কর্মকর্তা ও কর্মচারীদের সততা ও জবাবদিহিতার সঙ্গে কাজ করার আহ্বান জানান। তিনি বলেন, জনকল্যাণ নিশ্চিত করতে প্রশাসন ও জনপ্রতিনিধিদের কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করতে হবে, যাতে সাধারণ মানুষ কোনো ভোগান্তির শিকার না হন।


সভায় উপজেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, বিভিন্ন দপ্তরের প্রধানগণ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

মীর্জা ইকবাল

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad