সিলেটে উলঙ্গ অবস্থায় স্থানীয়দের হাতে যুবক আটক
Led Bottom Ad

শিশু ধর্ষণের চেষ্টা

সিলেটে উলঙ্গ অবস্থায় স্থানীয়দের হাতে যুবক আটক

প্রথম সিলেট প্রতিবেদন

১৪/০৭/২০২৫ ২০:১৭:৩২

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

সিলেটে ১০ বছরের এক শিশুকে ধর্ষণচেষ্টাকালে স্থানীয়দের সহযোগীতায় এক যুবককে উলঙ্গ অবস্থায় আটক করা হয়েছে। আটক যুবকের নাম মাহমুদ আলী (৩৫)। সে সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার সৈয়দপুর এলাকার মৃত আব্দুল মুতলিবের ছেলে। সোমবার (১৪ জুলাই) বিকেল তিনটার দিকে নগরীর শামীমাবাদ এলাকায় এ ঘটনাটি ঘটে। আটক মাহমুদ নগরীর শামীমাবাদ এলাকার ১নং রোডের তৃষানের বাসায় ভাড়া থাকেন। তার দুই ছেলেমেয়ে আছে।


এলাকাবাসী জানান, গত কয়েকদিন থেকে মাহমুদ ওই এলাকায় ঘোরাফেরা করছিলেন। সোমবার দুপুর আড়াইটার দিকে স্থানীয়দের চোখে পড়ে মাহমুদ ১০ বছরের একটি কন্যা শিশুকে ধর্ষণের চেষ্টা করছেন। এসময় তার ও ওই শিশুর ন্মিাঙ্গের পোশাক ছিলনা। তখন এলাকাবাসী দ্রুত এসে তাকে আটক করে মারধোর করেন। এরপর পুলিশে খবর দেওয়া হয়। পরে কোতোয়ালী থানাপুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে শিশুসহ মাহমুদকে আটক করে থানায় নিয়ে যায়। শিশুর পিতা ঘটনার সত্যতা নিশ্চিত করে ন্যায় বিচার দাবি করেছেন। 


জানাগেছে আটক মাহমুদ নিরাময় ক্লিনিকের গাড়ি চালক।

 

বিষয়টি স্বীকার করে সিলেট মহানগর পুলিশের কোতোয়ালী থানার ওসি (ভারপ্রাপ্ত কর্মকর্তা) জিয়াউল হক বলেন, এ ব্যাপারে যথাযথ পদক্ষেপ গ্রহণ প্রক্রিয়াধীন। 

মীর্জা ইকবাল

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad