শাবিপ্রবিতে মাতৃভাষা দিবসের অনুষ্ঠানে শিক্ষার্থীদের খরা
Led Bottom Ad

ব্যানারে ইংরেজি ব্যবহারে সমালোচনা

শাবিপ্রবিতে মাতৃভাষা দিবসের অনুষ্ঠানে শিক্ষার্থীদের খরা

শাবিপ্রবি প্রতিনিধি

২২/০২/২০২৬ ০০:১৬:০৭

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) জাতীয় দিবসগুলোর অনুষ্ঠানে শিক্ষার্থীদের অংশগ্রহণ আশঙ্কাজনক হারে কমছে। শনিবার (২১ ফেব্রুয়ারি) আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে বিশ্ববিদ্যালয় প্রশাসন আয়োজিত আলোচনা সভায় সাধারণ শিক্ষার্থীদের উপস্থিতি ছিল নগণ্য। আড়াই শতাধিক আসন বিশিষ্ট মিনি অডিটোরিয়ামে আয়োজিত এই অনুষ্ঠানে শিক্ষক ও কর্মকর্তা-কর্মচারীদের উপস্থিতি থাকলেও শিক্ষার্থীদের অনাগ্রহে অধিকাংশ আসনই ফাঁকা পড়ে থাকতে দেখা যায়।

শিক্ষার্থীদের এমন অনুপস্থিতিতে ক্ষোভ প্রকাশ করে জাতীয়তাবাদী শিক্ষক ফোরামের সাধারণ সম্পাদক অধ্যাপক ড. শাহ মো. আতিকুল হক বলেন, প্রজন্মকে জাতীয় দিবসের গুরুত্ব জানাতে প্রশাসনের যথাযথ পদক্ষেপ নেওয়া জরুরি। অন্যদিকে, মাতৃভাষা দিবসের ব্যানারে বাংলা অক্ষরের বদলে বিদেশি অক্ষরের (ইংরেজি) ব্যবহার নিয়ে ক্যাম্পাসে তীব্র সমালোচনা ও বিতর্কের সৃষ্টি হয়েছে।

এ বিষয়ে উদযাপন কমিটির সভাপতি অধ্যাপক ড. আহমদ কবির চৌধুরী জানান, প্রতিটি বিভাগে নোটিশ দেওয়ার কথা থাকলেও কেন শিক্ষার্থীরা আসেনি তা খতিয়ে দেখা হবে। ব্যানারে ইংরেজি অক্ষরের ব্যবহার প্রসঙ্গে তিনি স্বীকার করেন যে, এটি অনাকাঙ্ক্ষিত এবং ভবিষ্যতে আরও সচেতন থাকা প্রয়োজন ছিল। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপাচার্য অধ্যাপক ড. এ এম সরওয়ারউদ্দিন চৌধুরী এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. সাজেদুল করিম ও কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. ইসমাইল হোসেন।

শিক্ষার্থীদের অনুপস্থিতি ও ব্যানারের ভুল নিয়ে শিক্ষক-শিক্ষার্থীদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে, যা বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক সক্ষমতা নিয়ে প্রশ্ন তুলছে।


এ রহমান

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad