সুনামগঞ্জের লন্ডন প্রবাসী শফি হত্যা রহস্য উদঘাটন
Led Bottom Ad

জকিগঞ্জসহ বিভিন্ন স্থান থেকে গ্রেপ্তার ৩

সুনামগঞ্জের লন্ডন প্রবাসী শফি হত্যা রহস্য উদঘাটন

মোর্শেদ আলম লস্কর, জকিগঞ্জ প্রতিনিধি

২২/০২/২০২৬ ১৪:৪৩:৪৫

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

সুনামগঞ্জের জগন্নাথপুর নিবাসী লন্ডন প্রবাসী বোরহান উদ্দিন শফি (৫৯) হত্যার রহস্য উদ্ঘাটন করেছে পুলিশ। ব্যক্তিগত দ্বন্দ্বের জেরে পরিকল্পিতভাবে তাঁকে হত্যা করা হয়েছে বলে রবিবার (২২ ফেব্রুয়ারি) দুপুরে এক সংবাদ সম্মেলনে জানিয়েছেন সিলেট জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস)। এই নৃশংস হত্যাকাণ্ডের ঘটনায় জড়িত থাকার অভিযোগে সিলেটের জকিগঞ্জ ও নারায়ণগঞ্জের পূর্বাচল থেকে তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃতরা হলেন—জকিগঞ্জের ইলাবাজ গ্রামের সাব্বির আহমদ (২১), নারায়ণগঞ্জের পূর্বাচলের সৈয়দ মেহরাজ উজ সামাদ শোভন (২০) এবং জকিগঞ্জের পূর্ব ঘেচুয়া গ্রামের তাহিরুল হক (২০)। গত ৩ ফেব্রুয়ারি জকিগঞ্জের সুলতানপুর ইউনিয়নের কোনারবন্দ হাওর থেকে শফির পুড়িয়ে ফেলা মরদেহ উদ্ধার করা হয়েছিল। পরিচয় শনাক্তের পথ বন্ধ করতে খুনিরা মরদেহটিতে আগুন ধরিয়ে দিয়েছিল এবং গলায় দড়ি প্যাঁচানো অবস্থায় লবণের প্যাকেটসহ তা ফেলে রাখা হয়েছিল।

তদন্ত সংশ্লিষ্টরা জানান, গত শুক্রবার থেকে শনিবার পর্যন্ত গোয়েন্দা পুলিশের পৃথক অভিযানে আসামিদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত সাব্বির আহমদ ও সৈয়দ শোভন ইতিমধ্যে আদালতে হত্যাকাণ্ডের দায় স্বীকার করে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। এছাড়া অপর আসামি তাহিরুল হকের শ্বশুরবাড়ি থেকে নিহত শফির ব্যবহৃত মোটরসাইকেলটি উদ্ধার করেছে পুলিশ।

মামলার তদন্ত কর্মকর্তা জেলা গোয়েন্দা পুলিশের পরিদর্শক আনোয়ার হোসেন জানান, নিখোঁজের চার দিন পর মরদেহ উদ্ধার হওয়ার পর থেকে গোয়েন্দা পুলিশ প্রযুক্তি ও তথ্যের ভিত্তিতে কাজ শুরু করে। দীর্ঘ ৩০ বছর ধরে সপরিবারে লন্ডনে বসবাস করা শফিকে ব্যক্তিগত আক্রোশের জেরে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। মামলার অন্যান্য আলামত জব্দ ও বাকি আসামিদের গ্রেপ্তারে অভিযান এখনো অব্যাহত রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

এ রহমান

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad