জাফলংয়ে টাস্কফোর্সের অভিযানে ৯ জন আটক, ধ্বংস করা হলো শতাধিক নৌকা
Led Bottom Ad

অবৈধ বালু উত্তোলন

জাফলংয়ে টাস্কফোর্সের অভিযানে ৯ জন আটক, ধ্বংস করা হলো শতাধিক নৌকা

নিজস্ব প্রতিনিধি, গোয়াইনঘাট

২২/০২/২০২৬ ১৭:৪৮:০১

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

সিলেটের পর্যটন কেন্দ্র জাফলংয়ে অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে বড় ধরনের অভিযান চালিয়েছে প্রশাসনের টাস্কফোর্স।

রোববার (২২ ফেব্রুয়ারি) সকাল থেকে বিকেল পর্যন্ত জাফলং, জুমপাড়া ও বল্লাঘাট এলাকায় পরিচালিত এই অভিযানে ৯ জনকে আটক করা হয়েছে। অভিযানকালে প্রায় ৫৫ হাজার ঘনফুট অবৈধ বালু জব্দ করার পাশাপাশি বালু উত্তোলনে ব্যবহৃত প্রায় শতাধিক বারকি নৌকা এবং ১৫টি ইঞ্জিনচালিত নৌকা ধ্বংস করা হয়।

সহকারী কমিশনার (ভূমি) ওমর ফারুকের নেতৃত্বে পরিচালিত এই অভিযানে সংশ্লিষ্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি), ওসি (তদন্ত) সহ পুলিশ সদস্য এবং সীমান্ত রক্ষা বাহিনী বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর সদস্যরা সক্রিয়ভাবে অংশ নেন।

প্রশাসনের পক্ষ থেকে স্পষ্টভাবে জানানো হয়েছে যে, জাফলংয়ের পরিবেশ ও পিয়াইন নদী রক্ষায় অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে এই জিরো টলারেন্স নীতি এবং ঝটিকা অভিযান নিয়মিত অব্যাহত থাকবে।

এ রহমান

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad