প্রজ্ঞাপন জারি : সিসিকের নতুন প্রশাসক কাইয়ুম চৌধুরী
সিলেট সিটি করপোরেশনে (সিসিক) প্রশাসক হিসেবে নিয়োগ পেয়েছেন সিলেট জেলা বিএনপির সভাপতি কাইয়ুম চৌধুরী। রোববার স্থানীয় সরকার বিভাগ থেকে জারি করা প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, স্থানীয় সরকার (সিটি করপোরেশন) (সংশোধন) অধ্যাদেশ, ২০২৪–এর ধারা ২৫ক অনুযায়ী করপোরেশন গঠিত না হওয়া পর্যন্ত বা পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত তাঁকে পূর্ণকালীন প্রশাসক হিসেবে দায়িত্ব পালন করতে হবে। তিনি মেয়রের ক্ষমতা প্রয়োগ ও দায়িত্ব পালন করবেন এবং বিধি অনুযায়ী ভাতা পাবেন।
একই প্রজ্ঞাপনে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন–এর প্রশাসক হিসেবে মো. আব্দুস সালাম, ঢাকা উত্তর সিটি করপোরেশন–এ মো. শফিকুল ইসলাম খান, খুলনা সিটি করপোরেশন–এ নজরুল ইসলাম মঞ্জু, নারায়ণগঞ্জ সিটি করপোরেশন–এ মো. সাখাওয়াত হোসেন খান এবং গাজীপুর সিটি করপোরেশন–এ মো. শওকত হোসেন সরকারকে দায়িত্ব দেওয়া হয়েছে।
জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।
তাহির আহমদ
মন্তব্য করুন: