শাবিপ্রবি প্রেসক্লাবের নতুন সভাপতি নোমান, সাধারণ সম্পাদক নুর আলম
সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) কর্মরত সাংবাদিকদের শীর্ষ সংগঠন ‘শাহজালাল বিশ্ববিদ্যালয় প্রেসক্লাব’-এর ২১তম কার্যনির্বাহী পরিষদ নির্বাচন-২০২৬ সম্পন্ন হয়েছে। এতে সভাপতি হিসেবে দৈনিক প্রথম আলোর বিশ্ববিদ্যালয় প্রতিনিধি নোমান ফয়সাল এবং সাধারণ সম্পাদক হিসেবে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের বিশ্ববিদ্যালয় প্রতিনিধি নুর আলম নির্বাচিত হয়েছেন।
সোমবার (২৩ ফেব্রুয়ারি) সকাল ১১টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত শাবি প্রেসক্লাব কার্যালয়ে উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। এরপর বিকেলে নির্বাচনের চূড়ান্ত ফলাফল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড. ইফতেখার আহমেদ। ৯ সদস্যবিশিষ্ট এই নতুন কমিটিতে সহ-সভাপতি পদে বাংলাদেশ বুলেটিনের সৈকত মাহাবুব, যুগ্ম সম্পাদক পদে দৈনিক ইত্তেফাকের সাগর হোসেন শুভ্র, কোষাধ্যক্ষ পদে জাগো নিউজের এসএইচ জাহিদ এবং দপ্তর সম্পাদক পদে বাংলাদেশ প্রতিদিনের মো. মোফাজ্জল হক নির্বাচিত হয়েছেন। এছাড়া কার্যকরী সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন মো. ইকবাল হোসাইন (দৈনিক নয়া দিগন্ত), মাঈন উদ্দিন (দৈনিক আমার দেশ) এবং নাদির আহমেদ (দৈনিক জনকণ্ঠ)।
নির্বাচনের ফলাফল ঘোষণার পরপরই নতুন কমিটিকে অভিনন্দন জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও উপ-উপাচার্যসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ।
এ রহমান
মন্তব্য করুন: