১২ মার্চ বসছে ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশন
Led Bottom Ad

ডাকলেন রাষ্ট্রপতি

১২ মার্চ বসছে ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশন

প্রথম ডেস্ক

২৪/০২/২০২৬ ১৩:২৮:৫৭

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন আগামী ১২ মার্চ (বৃহস্পতিবার) ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন আহ্বান করেছেন।

সোমবার (২৩ ফেব্রুয়ারি) সংসদ সচিবালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে যে, সংবিধানের ৭২ অনুচ্ছেদের (১) দফায় প্রদত্ত ক্ষমতাবলে রাষ্ট্রপতি এই অধিবেশন ডেকেছেন। ওইদিন বেলা ১১টায় সংসদ ভবনের সংসদ কক্ষে অধিবেশন শুরু হবে। গত ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার পর ১৩ ফেব্রুয়ারি ফলাফলের গেজেট প্রকাশিত হয়।

সংবিধান অনুযায়ী, গেজেট প্রকাশের ৩০ দিনের মধ্যে সংসদের প্রথম অধিবেশন বসার বাধ্যবাধকতা রয়েছে এবং সেই সময়সীমা মেনেই রাষ্ট্রপতি এই পদক্ষেপ নিলেন। সংসদীয় রীতি অনুযায়ী, অধিবেশনের শুরুতেই স্পিকার ও ডেপুটি স্পিকার নির্বাচন করা হবে এবং এরপর রাষ্ট্রপতির ভাষণের মধ্য দিয়ে সংসদের আনুষ্ঠানিক কার্যক্রমের সূচনা ঘটবে।

এ রহমান

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad