ওসমানীনগরে ডিবির অভিযানে ফেনসিডিলসহ তিনজন গ্রেপ্তার
Led Bottom Ad

ওসমানীনগরে ডিবির অভিযানে ফেনসিডিলসহ তিনজন গ্রেপ্তার

নিজস্ব প্রতিনিধি, ওসমানীনগর

২৪/০২/২০২৬ ১৯:৫৭:৪২

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

সিলেটের ওসমানীনগর উপজেলায় জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের বিশেষ অভিযানে ৫৫ বোতল ফেনসিডিলসহ তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে।


মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) ভোর সাড়ে ৪টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার শেরপুর টোল প্লাজা এলাকায় অভিযান চালানো হয়। এ সময় একটি নেভি ব্লু ও হলুদ রঙের টাটা সিঙ্গেল কেবিন পিকআপ (ঢাকা মেট্রো-ন ২০-৫০৩৪) থামিয়ে তল্লাশি করে ডিবি পুলিশ।


তল্লাশিকালে গাড়িতে থাকা একটি কালো রঙের স্কুলব্যাগের ভেতর থেকে ১০০ মিলিলিটার করে মোট ৫৫ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মাদকের আনুমানিক বাজারমূল্য এক লাখ ৩৭ হাজার ৫০০ টাকা বলে জানিয়েছে পুলিশ।


গ্রেপ্তার ব্যক্তিরা হলেন দক্ষিণ সুরমা উপজেলার সাদুরবাজার এলাকার বাসিন্দা মো. সেলিম মিয়া (৪৮),  গোলাপগঞ্জ উপজেলার ভাদেশ্বর এলাকার বাসিন্দা আশিক আহমদ (২৪), কানাইঘাট উপজেলার আগাড়িপাড়া এলাকার বাসিন্দা জয়নায়ল আহমেদ (৩৭), গ্রেপ্তার তিনজন ও উদ্ধারকৃত আলামত ওসমানীনগর থানায় হস্তান্তর করা হয়েছে।


ওসমানীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুর্শেদুল আলম ভূইয়া বলেন, মাদকবিরোধী অভিযান চলমান রয়েছে। মাদক নির্মূলে আইনশৃঙ্খলা বাহিনী কঠোর অবস্থানে আছে এবং এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

ডি আর ডি

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad