ওসমানীনগরে ৭ ব্যবসা প্রতিষ্ঠানকে ২৯ হাজার টাকা জরিমানা
Led Bottom Ad

ভ্রাম্যমাণ আদালতের অভিযান

ওসমানীনগরে ৭ ব্যবসা প্রতিষ্ঠানকে ২৯ হাজার টাকা জরিমানা

নিজস্ব প্রতিনিধি, ওসমানীনগর

২৪/০২/২০২৬ ২২:৪৮:২২

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

সিলেটের ওসমানীনগর উপজেলার তাজপুর বাজারে ভ্রাম্যমাণ আদালতের বিশেষ অভিযানে সাতটি ব্যবসা প্রতিষ্ঠানকে মোট ২৯ হাজার ৫০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে। মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) বিকেলে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মুনমুন নাহার আশা এই মোবাইল কোর্ট পরিচালনা করেন।

অভিযানকালে মহাসড়কের ফুটপাত অবৈধভাবে দখল, দোকানে পণ্যের মূল্য তালিকা প্রদর্শন না করা এবং যথাযথ লাইসেন্স ব্যতিরেকে নির্ধারিত মূল্যের চেয়ে অধিক দামে গ্যাস সিলিন্ডার বিক্রির অপরাধে সংশ্লিষ্ট প্রতিষ্ঠান ও ব্যক্তিদের কাছ থেকে এই জরিমানা আদায় করা হয়। এছাড়া ঢাকা-সিলেট মহাসড়কের তাজপুর বাজার অংশে রাস্তার দুই পাশে অবৈধভাবে গাড়ি পার্কিংয়ের ফলে সৃষ্ট জনদুর্ভোগের বিষয়টি গুরুত্বের সাথে বিবেচনায় নিয়ে নিয়মিত মামলা দায়ের করার জন্য পুলিশকে প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেন আদালত।

নির্বাহী ম্যাজিস্ট্রেট মুনমুন নাহার আশা জানান, ভোক্তা অধিকার সংরক্ষণ, জনস্বার্থ রক্ষা এবং নিত্যপ্রয়োজনীয় পণ্যের ন্যায্যমূল্য নিশ্চিতসহ বাজার ব্যবস্থাপনায় শৃঙ্খলা ফিরিয়ে আনতে প্রশাসনের এই কঠোর তদারকি ও অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

এ রহমান

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad