সিলেট জেলার শ্রেষ্ঠ ওসি কোম্পানীগঞ্জ থানার শফিকুল ইসলাম খান
Led Bottom Ad

সিলেট জেলার শ্রেষ্ঠ ওসি কোম্পানীগঞ্জ থানার শফিকুল ইসলাম খান

নিজস্ব প্রতিনিধি,কোম্পানীগঞ্জ

২৫/০২/২০২৬ ১৯:৪৪:৫৬

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

সিলেট জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে পুরস্কৃত হয়েছেন কোম্পানীগঞ্জ থানার শফিকুল ইসলাম খান। আইন-শৃঙ্খলা রক্ষা, অপরাধ নিয়ন্ত্রণ, মাদক ও অস্ত্র উদ্ধার এবং মামলা নিষ্পত্তিসহ বিভিন্ন ক্যাটাগরিতে শ্রেষ্ঠত্ব অর্জনের স্বীকৃতিস্বরূপ তাঁকে এই সম্মানে ভূষিত করা হয়।

বুধবার (২৫ ফেব্রুয়ারি) সকাল ১০টায় সিলেট পুলিশ লাইন্সে আয়োজিত মাসিক কল্যাণ সভায় জেলা পুলিশ সুপার কাজী আখতার উল আলম তাঁর হাতে এই পুরস্কার তুলে দেন। একই অনুষ্ঠানে কোম্পানীগঞ্জ থানার আরও দুই কর্মকর্তা সাফল্যের স্বাক্ষর রেখেছেন; যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার ও মামলা নিষ্পত্তিতে বিশেষ অবদানের জন্য শ্রেষ্ঠ এসআই হিসেবে পুরস্কৃত হয়েছেন আমিরুল ইসলাম এবং ওয়ারেন্ট তামিল ও জিডি নিষ্পত্তিতে শ্রেষ্ঠ এএসআই নির্বাচিত হয়েছেন নোমান মিয়া। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. রাসেলুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) জাকির হোসাইন এবং অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) ডি. এম. হাসিবুল বেনজিরসহ ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।

জানুয়ারি মাসের সন্তোষজনক পারফরম্যান্স বিবেচনায় এই সম্মাননা পাওয়ায় উচ্ছ্বাস প্রকাশ করে ওসি শফিকুল ইসলাম খান বলেন, যেকোনো পুরস্কারই কাজের গতি বাড়িয়ে দেয়; এই স্বীকৃতির জন্য তিনি ঊর্ধ্বতন কর্মকর্তাদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে ভবিষ্যতে আরও নিষ্ঠার সাথে দায়িত্ব পালনের প্রত্যয় ব্যক্ত করেন।

এ রহমান

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad