ওসমানীনগরে সিসিটিভি প্রকল্পে দুর্নীতির প্রতিবাদে মানববন্ধন
Led Bottom Ad

ইউএনওকে প্রত্যাহারের আল্টিমেটাম

ওসমানীনগরে সিসিটিভি প্রকল্পে দুর্নীতির প্রতিবাদে মানববন্ধন

নিজস্ব প্রতিনিধি, ওসমানীনগর

২৫/০২/২০২৬ ২০:৩৫:১৪

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

সিলেটের ওসমানীনগর উপজেলায় নির্বাচনী সিসিটিভি ক্যামেরা স্থাপন প্রকল্পে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ তুলে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুনমুন নাহার আশাকে প্রত্যাহারের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে স্থানীয় সচেতন নাগরিক সমাজ।

বুধবার (২৫ ফেব্রুয়ারি) দুপুর ২টায় তাজপুর বাজারে সিলেট-ঢাকা মহাসড়কে আয়োজিত এই মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের দুর্নীতির বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ ঘোষণা সত্ত্বেও প্রশাসনের কিছু কর্মকর্তা প্রকল্পের অর্থ আত্মসাতের মাধ্যমে সরকারকে বিব্রত করার ষড়যন্ত্রে লিপ্ত। মানববন্ধন থেকে আগামী ৪৮ ঘণ্টার মধ্যে ইউএনও মুনমুন নাহার আশার প্রত্যাহার এবং তাঁর এক ঘনিষ্ঠ আত্মীয়ের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণের আল্টিমেটাম দেওয়া হয়েছে; অন্যথায় উপজেলার ৮টি ইউনিয়নের শিক্ষার্থীদের নিয়ে বৃহৎ আন্দোলনের হুঁশিয়ারি দেওয়া হয়।

কর্মসূচিতে উপস্থিত ছিলেন সিলেট জেলা বিএনপি নেতা সৈয়দ এনায়েত হোসেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সদস্য মাহফুজুর রহমান এবং ছাত্রশক্তির যুগ্ম আহ্বায়ক আশরাফুল ইসলামসহ সাধারণ শিক্ষার্থীরা। বক্তারা উল্লেখ করেন, এই আন্দোলন দমাতে একটি পক্ষ রাতভর তৎপরতা চালালেও তা ব্যর্থ হয়েছে এবং স্বচ্ছ প্রশাসন গড়ে তুলতে তাঁরা বদ্ধপরিকর।

এ রহমান

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad