রাষ্ট্রপতিকে অভিশংসন ও গ্রেপ্তারের দাবি নাহিদ ইসলামের
Led Bottom Ad

জুলাই গণহত্যার দায়ে অভিযুক্ত করার ডাক

রাষ্ট্রপতিকে অভিশংসন ও গ্রেপ্তারের দাবি নাহিদ ইসলামের

প্রথম ডেস্ক

২৫/০২/২০২৬ ২০:৩৯:১৬

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনকে অভিশংসন ও গ্রেপ্তারের দাবি জানিয়েছেন। বুধবার বিকেলে রাজধানীর বনানী সামরিক কবরস্থানে পিলখানা হত্যাকাণ্ডের শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন ও কবর জিয়ারত শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এই বিস্ফোরক দাবি উত্থাপন করেন।

নাহিদ ইসলাম তাঁর বক্তব্যে উল্লেখ করেন, চব্বিশের জুলাইয়ের ছাত্র-জনতার অভ্যুত্থান চলাকালে গণহত্যা ঠেকাতে রাষ্ট্রপতি কোনো কার্যকর ব্যবস্থা গ্রহণ করেননি, যা তাকে এই অপরাধের অংশীদার করে তুলেছে।

তিনি জোর দিয়ে বলেন, বর্তমান রাষ্ট্রপতির পক্ষে গণহত্যার দায় এড়ানো সম্ভব নয় এবং আসন্ন সংসদ অধিবেশনের শুরুতেই তাঁকে অভিশংসন করা উচিত। এছাড়া আইনি প্রক্রিয়ার মাধ্যমে তাঁকে দ্রুত গ্রেপ্তার করে বিচারের আওতায় আনার জন্য তিনি সরকারের প্রতি উদাত্ত আহ্বান জানান।

পিলখানা ট্র্যাজেডির ১৭ বছর পূর্তিতে শ্রদ্ধা জানাতে এসে রাষ্ট্রপতির বিরুদ্ধে এমন কঠোর অবস্থানের ঘোষণা রাজনৈতিক মহলে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে।


এ রহমান

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad
Led Bottom Ad