সিলেট সিটি করপোরেশনের দায়িত্ব নিলেন আব্দুল কাইয়ুম চৌধুরী
Led Bottom Ad

অগ্রাধিকার মশা নিধন ও পরিচ্ছন্নতা

সিলেট সিটি করপোরেশনের দায়িত্ব নিলেন আব্দুল কাইয়ুম চৌধুরী

প্রথম সিলেট প্রতিবেদন

২৫/০২/২০২৬ ২২:০৮:৪৬

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

সিলেট সিটি করপোরেশনের (সিসিক) নতুন প্রশাসক হিসেবে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেছেন আব্দুল কাইয়ুম চৌধুরী।

বুধবার (২৫ ফেব্রুয়ারি) দুপুর দেড়টায় নগর ভবনে বিদায়ী প্রশাসক ও সিলেটের বিভাগীয় কমিশনার খান মো. রেজা-উন-নবীল কাছ থেকে তিনি এই দায়িত্বভার বুঝে নেন। দায়িত্ব গ্রহণের পর এক প্রতিক্রিয়ায় নবনিযুক্ত প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী জানান, তাঁর প্রধান লক্ষ্য হবে নাগরিক সেবা নিশ্চিত করার মাধ্যমে একটি সুন্দর ও পরিচ্ছন্ন নগরী গড়ে তোলা। বিশেষ করে অগ্রাধিকার ভিত্তিতে মশামুক্ত ও পরিষ্কার-পরিচ্ছন্ন সিলেট গড়ার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।

এ সময় তিনি আরও উল্লেখ করেন যে, বর্তমান মন্ত্রিসভায় সিলেটের দুই কৃতি সন্তান—শিল্প ও বাণিজ্য মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এবং শ্রম ও প্রবাসী কল্যাণ মন্ত্রী আরিফুল হক চৌধুরীর সহযোগিতায় নগরীর সর্বোচ্চ উন্নয়ন নিশ্চিত করা হবে। এর আগে সকালে ঢাকা থেকে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানোর পর তিনি হযরত শাহজালাল (রহ.) ও হযরত শাহপরাণ (রহ.)-এর মাজার জিয়ারত করেন। নগর ভবনে পৌঁছালে সিসিক-এর প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রেজাই রাফিন সরকার এবং সচিব বিশ্বজিত দেব তাঁকে ফুল দিয়ে স্বাগত জানান। দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠানে সিটি করপোরেশনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

এ রহমান

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad