শাবিপ্রবিতে ছাত্রশিবিরের দুই দিনব্যাপী প্রকাশনা ও নববর্ষ উৎসব শুরু
সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) ইসলামী ছাত্রশিবির শাখা ডক উদ্যোগে শুরু হয়েছে দুই দিনব্যাপী ‘প্রকাশনা ও নববর্ষ উৎসব’।
বুধবার (২৫ ফেব্রুয়ারি) সকালে বিশ্ববিদ্যালয়ের অর্জুনতলায় এই উৎসবের আনুষ্ঠানিক সূচনা হয়, যা চলবে বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) বিকেল পর্যন্ত। এবারের আয়োজনে ছাত্রদের জন্য ‘শহীদ শরিফ ওসমান বিন হাদি’ এবং ছাত্রীদের জন্য ‘শহীদ আবরার ফাহাদ’ নামে দুটি পৃথক স্টল স্থাপন করা হয়েছে। স্টলগুলোতে জুলাই বিপ্লব নিয়ে শাবিপ্রবি শিক্ষার্থীদের লেখা সংকলন ‘জুলাই স্মৃতি’, ছাত্রশিবিরের ক্যালেন্ডার, ডায়েরি এবং শিক্ষামূলক ও ইসলামিক বইসহ প্রায় ২৯ ধরনের প্রকাশনা সামগ্রী প্রদর্শিত ও বিক্রি হচ্ছে।
শাখা ছাত্রশিবিরের সেক্রেটারি মুজাহিদুল ইসলাম জানান, ছাত্ররাজনীতির পুরোনো ধারা থেকে বেরিয়ে ক্যারিয়ারভিত্তিক ও গঠনমূলক ছাত্ররাজনীতি গড়ে তোলাই তাঁদের মূল লক্ষ্য।
তিনি আরও বলেন, শিক্ষার্থীদের কাছ থেকে ব্যাপক সাড়া পাওয়া যাচ্ছে এবং ক্লাসের ফাঁকে অনেকেই স্টলে ভিড় করছেন। আয়োজকদের পক্ষ থেকে ক্রেতাদের জন্য রমাদান প্ল্যানার ও ক্যালেন্ডার উপহার হিসেবে প্রদান করা হচ্ছে। বিশেষ করে বিজ্ঞান ও প্রযুক্তি নির্ভর বিভিন্ন ফিচার সংবলিত ক্যালেন্ডার এবং জুলাই আন্দোলন কেন্দ্রিক বইগুলোর প্রতি শিক্ষার্থীদের বিশেষ আগ্রহ দেখা গেছে।
এ রহমান
মন্তব্য করুন: