শাবিপ্রবিতে ওবিই কারিকুলাম বিষয়ক কর্মশালা
Led Bottom Ad

শিক্ষার্থীদের বিশ্বমানের দক্ষতায় গড়ে তোলার আহ্বান

শাবিপ্রবিতে ওবিই কারিকুলাম বিষয়ক কর্মশালা

শাবিপ্রবি প্রতিনিধি

২৬/০২/২০২৬ ১২:৪১:০৬

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) উপাচার্য অধ্যাপক ড. এ. এম. সরওয়ারউদ্দিন চৌধুরী বলেছেন, আউটকাম বেসড এডুকেশন (ওবিই) বা ফলাফল-ভিত্তিক শিক্ষাব্যবস্থার নিজস্ব কিছু চ্যালেঞ্জ থাকলেও সম্মিলিত প্রচেষ্টায় তা মোকাবিলা করে শিক্ষার্থীদের আন্তর্জাতিক মানের দক্ষতায় গড়ে তুলতে হবে। বুধবার (২৫ ফেব্রুয়ারি) দুপুরে বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেলের (আইকিউএসি) উদ্যোগে আয়োজিত ‘ট্রান্সফার হায়ার এডুকেশন: ড্রাইভারস অ্যান্ড চ্যালেঞ্জেস অফ ওবিই কারিকুলাম’ শীর্ষক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

উপাচার্য শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, পড়াশোনাকে আনন্দের সঙ্গে গ্রহণ করে উদ্ভাবনী চিন্তায় সমৃদ্ধ হতে হবে। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. সাজেদুল করিম উল্লেখ করেন, শিক্ষার্থীদের মেধা ও দক্ষতার যথাযথ মূল্যায়নের লক্ষ্যেই বিশ্ববিদ্যালয়ে ওবিই ব্যবস্থা চালু করা হয়েছে, যা তাদের বিশ্বমানের ক্যারিয়ার গড়তে সহায়ক হবে। আইকিউএসির পরিচালক অধ্যাপক ড. সালমা আখতারের সভাপতিত্বে কর্মশালায় আরও উপস্থিত ছিলেন কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. ইসমাইল হোসেন এবং আইকিউএসির অতিরিক্ত পরিচালকবৃন্দ। বিশ্ববিদ্যালয়ের পাঁচটি অনুষদভুক্ত বিভিন্ন বিভাগের স্নাতক পর্যায়ের (২০২৪-২০২৫ শিক্ষাবর্ষ) নির্বাচিত শিক্ষার্থীরা এই কর্মশালায় অংশ নিয়ে ওবিই কারিকুলামের প্রয়োগ ও গুরুত্ব সম্পর্কে বিশদ ধারণা লাভ করেন।


এ রহমান

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad